পূর্ব লাদাখের একাধিক পাহাড় দখলে রেখেছে চিন! ভারতীয় সেনার টহল দেখলেই কী ঘটছে
সাম্প্রতিক পূর্ব লাদাখের পরিস্থিতি ঘিরে আতঙ্কে গোটা দেশ। ক্রমাগত পূর্ব লাদাখে চৈনিক আস্ফালন এলাকাবাসীকে আতঙ্কে রেখেছে। একদিকে, করোনার গ্রাস অন্যদিকে চিনের তাণ্ডব ,সব মিলিয়ে রীতিমতো আতঙ্কে এলাকার বাসিন্দারা।

পাহাড় চূড়ায় চৈনিক আতঙ্ক
লাদাখের একাধিক জায়গায় পাহাড়ের উঁচু চূড়ায় চিনের সেনা মোতায়েন রয়েছে। একাধিক পাহাড়ে চিন আগ্রাসী মনোভাব নিয়ে টহল দিচ্ছে। অন্যদিকে, প্যানগং লেক বরাবর ভরাতের টহলদারি শুরু হলেই চিন রক্তচক্ষপ দেখাচ্ছে। বারবার ভারতের টহলদারি রোধে এগিয়ে যাচ্ছে চিন।

লাদাখবাসীর পরিস্থিতি
লাদাখের বিভিন্ন অংশ ফোন পরিষেবা বিপর্যস্ত। বহু লাদাখবাসীই এত রকমের সেনা গতিবিধি দেখেননি। আর সবমিলিয়ে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা তাঁদের আতঙ্কে রাখছে বলে খবর।

গ্রাউন্ড জিরোর তথ্য
লাদাখের যে সমস্ত পশুপালক রয়েছেন, তাঁরা আপাতত উঁচু পাহাড়ে পশু নিয়ে যেতে পারছেন না। যাঁরা মাল বওয়ার কাজ করতেন ,তাঁরা পাহাড়ের কিছুটা অংশ পর্যন্ত যেতে পারছেন। আর তাঁদের মুখ থেকেই জানা গিয়েছে, যে চিনের আগ্রাসন সত্ত্বেও লাদাখে নিজের মতো করে ব্রিজ তৈরির কাজ করছে ভারত।

আজ হাইপ্রোফাইল বৈঠক
লাদাখে শান্তি বজায় রাখার কথা মুখে বললেও চিন তা বাস্তবে করে দেখাচ্ছে না। ক্রমাগত চিনের তরফে সংঘাতে উস্কানি আসছে। কখনও কূটনৈতিকভাবে উস্কানি চলছে, আবার কখনও সরাসরি মল্লযুদ্ধের পথেও যেতে পিছপা হচ্ছে না চিন। এমন পরিস্থিতিতে লাদাখ সমস্যার জট কাটাতে ফের আরও এক বৈঠক আয়োজিত হওয়ার কথা আজ।












Click it and Unblock the Notifications