লাদাখ সীমান্তে চৈনিক আস্ফালনকে ছেড়ে কথা বলবে না দিল্লি! কোন রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জল্পনা

দু'দিনের লাদাখ সফর থেকে ফিরে এসেই অবার দিল্লিতে নীতি নির্ধারণমূলক বৈঠকে যোগ দিতে চলেছেন সেনা প্রধান নরভানে। সেনা প্রধানের সঙ্গে এদিন রাজনৈতিক নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা। এমন পরিস্থিতিতে আজকের রুদ্ধদ্বার বৈঠক বহু দিকে দিয়ে গুরুত্বপূর্ণ।

 কোন বৈঠকে হতে পারে!

কোন বৈঠকে হতে পারে!

দিল্লিতে এদিন সেনা প্রধান নরভানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবার কথা সিডিএস বিপিন রাওয়াতের। বিপিন রাওয়াতকে লাদাখ পরিস্থিতির বিষয়ে অবহিত করেই , নরভানে আরও এক হাই ভোল্টেজ বৈঠকের দিকে এগিয়ে যাবেন।

আর কোন বৈঠকের ইঙ্গিত

আর কোন বৈঠকের ইঙ্গিত

সূত্রের খবর, সিডিএস বিপিন রাওয়াত এদিন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও বৈঠকে বসবেন। সেখানে লাদাখ পরিস্থিতি নিয়ে তিনি বেশ কয়েকটি তথ্য জানাবেন বলে খবর। চৈনিক আগ্রাসন কোনপথে যাচ্ছে, তা নিয়ে সম্ভবত মোদী মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে অবহিত করতে চলেছেন নরভানে।

 লাদাখ পরিস্থিতি স্যাটেলাইট ছবি

লাদাখ পরিস্থিতি স্যাটেলাইট ছবি

ভারতের টহলদারির এলাকা হিসাবে লাদাখে বহু এলাকা সংখ্যা দিয়ে চিহ্নিত। আর সেই বিচারে টহলদারির ১৪ নম্বর জায়গায়, চিনা সীমান্তে বহু চৈনিক সেনা জড়ো হতে শুরু করেছে বলে ধরা পড়েছে স্যাটেলাইট চিত্রে। শুধু তাই নয়, সেখানে জোরকদমে একটি নির্মাণ কাজও চিন চালু করেছে বলে খবর।

 নিজের অবস্থান থেকে সরছে না চিন

নিজের অবস্থান থেকে সরছে না চিন

দেখা গিয়েছে, চিনা সীমান্তে রয়েছে বহু বুলডোজার, বড়সড় ট্রাক, বহু সেনা চালিত গাড়ি। দেখা গিয়েছে , সেখানে রাস্তা নির্মাণের কাজও সেনা চালিয়ে যাচ্ছে। এই রাস্তা চিনকে যুদ্ধ পরিস্থিতিতে সাহায্য করতে পারে বলে অনুমান ভারতের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+