লাদাখে সীমান্তে উত্তেজনার আঁচ! সেনা প্রধান নারাভানের বড় বার্তায় সতর্কতা কোন কোন রাজ্যে
লাদাখে এই মুহূর্তে আপাত শান্তি থাকলেও, উত্তেজনার ছাইচাপা আগুন ধিক ধিক করে জ্বলছে। চিন নিজের জেদ থেকে কিছুতেই সরে আসছে না। আর তার জন্যই এবার ভারতের তরফে সতর্কতামূলক বন্দোবস্ত নিতে শুরু করেছে ভারতীয় সেনা।

সেনা কর্তার বার্তা
সেনা কর্তা মুকুন্দ নরভানে জানিয়েছেন ভারতীয় সেনার উচ্চপদস্থ কমান্ডার যাঁরা লাদাখ সীমান্তে রয়েছেন, তাঁরা পূর্ব ও মধ্য লাদাখ নিয়ে সতর্ক হন। সদ্য সেনা প্রধানের সফর থেকে এই বার্তা উঠে আসতে শুরু করেছে।

দেশের কোন কোন রাজ্যে সতর্কতা?
দেশের সেনার সতর্কতা জারি রয়েছে একাধিক জায়গায় । তিনের আগ্রাসনকে নজরে রেখে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্জ ও সিক্কিম, অরুণাচলপ্রদেশে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

সেনাকে তৈরি থাকার নির্দেশ
এদিকে, সেনাকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে একাধিক সেক্টরে লাদাখের পূর্ব ও মধ্য ছাড়াও তেজপুরের সেক্টরকে সতর্কতায় রাখা হয়েছে। উল্লেখ্য, তেজপুরের গজরাজ কর্পস চিনের সীমান্তের ১৫৬৩ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে।

চিন, ভুটান ও 'হিম বিজয়'
এর আগের বছর অরুণাচল প্রদেশে সীমান্ত এলাকায় ভারতীয় সেনা অপরেশন হিমবিজয় চালু করে। সেই সময়ই চিন প্রতিবাদ জানিয়েছিল। এছাড়াও ভুটান সীমান্তের এলাকাকেও নিজের বলে দাবি করে তারা। সেই প্রেক্ষাপটে ভারত সতর্কতা অবলম্বন করছে বলে খবর।












Click it and Unblock the Notifications