লাদাখে 'ফায়ারিং রেঞ্জ' -এ ভারত-চিনের যুদ্ধ ট্যাঙ্ক! তুঙ্গে উদ্বেগ-আশঙ্কা

লাদাখে 'ফায়ারিং রেঞ্জ' -এ ভারত-চিনের যুদ্ধ ট্যাঙ্ক! তুঙ্গে উদ্বেগ-আশঙ্কা

২৯-৩০ অগাস্টের পর থেকে ক্রমাগত পারদ চড়েছে লাদাখে। ৩১ অগাস্ট থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেত বারবার বৈঠকে বসেন দুই দেশের সেনার উচ্চপদস্থ কর্তারা। তবে তাতেও যে লাদাক-বরফ গলেনি , আজ সকালের চিত্র তার প্রমাণ দিয়ে দিয়েছে।

 লাদাখে কী পরিস্থিতি

লাদাখে কী পরিস্থিতি

লাদাখে প্যানগং এলাকার কাছাকাছি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার আশপাশে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রের দাবি, চিন ও ভারতের যুদ্ধ ট্যাঙ্ক চুশুল বৈঠকের দ্বিতীয় দিনে 'ফায়ারিং রেঞ্জ' এর মধ্যে রয়েছে। যা ঘিরে উদ্বেগ , আশঙ্কা বাড়ছে।

 চিনের সমরাস্ত্র মোতায়েন

চিনের সমরাস্ত্র মোতায়েন

চিন লাদাখ এলাকায় হালকা ওজনের যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করেছে। আর সেই অবস্থান ঘিরেই লাদাখে পারদ চড়েছে। সীমানায় মজুত সশস্ত্র সেনা বল ক্রমাগত এই ট্যাঙ্কের দিকে নিশানা তাক করে রয়েছে।

ব্ল্যাক টপে ভারতীয় সেনা

ব্ল্যাক টপে ভারতীয় সেনা

এদিকে, লাদাখে কার্যত অ্যাডভান্টেজ ভারত। সোমবার রাতেই সেখানে উঁচু একটি জায়গা দখলে নিয়ে ফেলে ভারত। সেখান থেকে চিনের গতিবিধির ওপর নজরদারিতে সুবিধা পেয়ে গিয়েছে ভারতীয় সেনা। এদিকে, ব্ল্যাকটপ থেকে ক্রমাগত ভারতীয় জওয়ানরা চিনকে নজরে রাখছেন।

ভারতীয় ট্যাঙ্ক রেজিমেন্ট ময়দানে

ভারতীয় ট্যাঙ্ক রেজিমেন্ট ময়দানে

জানা গিয়েছে লাদাখে ভারতীয় ট্যাঙ্ক রেজিমেন্ট ময়দানে নেমেছে। ফলে স্বভাবতই পারদ চড়েছে। লাদাখের স্প্যানগ্গুর সো ও চুশুলের মাঝে মোতায়েন রয়েছে ট্যাঙ্ক। লালফৌজকে এক চুল বেগতিক দেখলেই ভারত পদক্ষেপ নিতে সমস্ত রকম প্রস্তুতিতে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+