লাদাখে ৪০ ফুট বরফে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় সেনার হুঙ্কার! নর্দান কমান্ড কী জানাল

লাদাখে ৪০ ফুট বরফে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ভারতীয় সেনার হুঙ্কার! নর্দান কমান্ড কী জানাস

এদেশ স্বাধীনতার জন্মলগ্নে আগে থেকেই বহু স্তরীয় যুদ্ধ করেছে। ভারতের সাম্প্রতিক ইতিহাসেও কার্গিল থেকে শুরু করে ৬২ এর চৈনিক দ্বন্দ্বের কথা লেখা রয়েছে। সমস্ত ক্ষেত্রেই বীর দর্পে বিজয় নিশান উড়িয়েছে দেশ। এবার সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই লাদাখ প্রসঙ্গে হুঙ্কার শোনা গেল ভারতীয় সেনার নর্দান কমান্ড থেকে।

 মানসিকভাবে প্রস্তুত সেনা

মানসিকভাবে প্রস্তুত সেনা

ভারতের সেনার নর্দান কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, দেশের সেনা মানসিকভাবে যেকোনও পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। অল্প সময়ের নোটিসে তারা ময়দানে ঝাঁপাতেও তৈরি রয়েছে। উল্লেখ্যস লাদাখ প্রসঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে , নর্দান কমান্ডের পক্ষ থেকে শীতকালীন যুদ্ধের প্রসঙ্গও ওঠে।

 লাদাখ নিয়ে বার্তা

লাদাখ নিয়ে বার্তা

লেফ্টনেন্ট কর্নেল অভিনব নবনীত নর্দান কমান্ডের তরফে জানিয়েছেন, 'ভারত শান্তি প্রিয় দেশ। আর প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে ভালোবাসে।' তিনি জানান, ভারত সর্বদাই আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা দেখে। এরপরই তিনি জানিয়েছেন, তবে সেনার স্তরে ভারত দীর্ঘ সংঘাতে লড়তে প্রস্তুত রয়েছে।

শীতকালীন যুদ্ধ ও লাদাখ

শীতকালীন যুদ্ধ ও লাদাখ

নর্দান কমান্ড জানিয়েছে, লাদাখে নভেম্বর মাসের পর থেকে ৪০ ফুট পর্যন্ত বরফ থাকে। এর সঙ্গে তাপমাত্রা মাইনাস ৩০ থেকে ৪০ এরও নিচে নামতে শুরু করে। এটা সেখানের স্বাভাবিক পরিস্থিতি। সঙ্গে চলে প্রবল ঠান্ডার ঝোড়ো হাওয়া। তবে এই সমস্ত প্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনার প্রবল অভিজ্ঞতা রয়েছে শীতকালীন যুদ্ধের।

 গর্জন ভারতীয় সেনার

গর্জন ভারতীয় সেনার

লেফ্টনেন্ট কর্নেল নবনীত এই সমস্ত বার্তা দিয়ে জানান, শীতকালীন যুদ্ধে যে ভারতীয় সেনা লড়তে পরে, তা গোটা বিশ্ব জানে। তবে যেটা বিশ্ব জানেনা , তা হল ভারতের যুদ্ধ রসদের প্রকৃতি। এ বিষয়ে, চিনের মিডিয়ার রিপোর্ট নস্যাৎ করে তিনি জানিয়েছেন, শীতের যুদ্ধের দিকে আশঙ্কা করে আগে থেকেই লাদাখে ভারতের কাছে প্রচুর রসদ রয়েছে। রয়েছে পর্যাপ্ত অস্ত্র।

 বরফে সমস্যা হবে না

বরফে সমস্যা হবে না

ভারতের বিভিন্ন জায়গায় সেনা ঘাঁটি রয়েছে। আর সেখান থেকে যাবতীয় সংঘাত পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে বলে জানিয়েছেন নর্দান কমান্ডের মুখপাত্র। তিনি জানান, বরফ সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে ভারতের কাছে। ফলে রাস্তায় নভেম্বর থেকে বরফ জমলেও , লাদাখ সংঘাতে জোরকদমে লড়তে পারবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+