অনৈতিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ! অ্যামাজনের ভারতীয় শাখার আধিকারিককে তলব লেবার কমিশনের
অনৈতিকভাবে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ! অ্যামাজনের ভারতীয় শাখার আধিকারিককে তলব লেবার কমিশনের
আর্থিক সঙ্কটের জেরে বিশ্বজুড়ে একাধিক সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। বাদ যায়নি অ্যামাজনও। এর জেরে অ্যামাজন ইন্ডিয়ার আধিকারিককে ডেপুটি চিফ লেবার কমিশন বুধাবার বেঙ্গালুরুতে তলব করেছে বলে সংবাদসংস্থা জানিয়েছে।

অ্যামাজনের ভারতীয় শাখার আধিকারিককে তলব
মঙ্গলবার শ্রম মন্ত্রকের তরফে বুধবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, অ্যামাজনকে অনুমোদিত কোনও প্রতিনিধির মাধ্যমে বুধবার পর্যাপ্ত তথ্য ও রেকর্ড নিয়ে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। অন্যদিকে প্রযুক্তিবিদদের অধিকারের জন্য কাজ করা পুনে ভিত্তিক ইউনিয়ন NITES গত সপ্তাহে কেন্দ্র ও রাজ্য শ্রম দফতরে একটি আবেদন জমা দিয়েছে। সেখানে জানানো হয়, একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা অনৈতিকভাবে কর্মীদের ছাঁটাই করছে। আবেদনে রাজ্যের শ্রম দফতর ও শ্রম মন্ত্রকের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

অ্যামাজন অনৈতিকভাবে কর্মী ছাঁটাই করেছে
ন্যাসেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেটের সভাপতি হারপ্রীত সিং সালুজা বলেন, ভারতে অ্যামাজনের অনেক কর্মীকে অনৈতিকভাবে ছাঁটাই করা হয়েছে। দেশের আইন অ্যামাজনকেও মেনে চলতে হবে। তিনি মন্তব্য করেন, 'শিল্প বিরোধ আইনের অনুযায়ী সংস্থা সরকারের পূর্বানুমতি ছাড়া কোনও কর্মচারীকে ছাঁটাই করতে পারবেন না। অ্যামাজন কর্মচারীরা যারা কমপক্ষে এক বেশি সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের তিন মাসের নোটিশ না দিয়ে ছাঁটাই করা যাবে না।'

আগামী বছরেও কর্মী ছাঁটাই অব্যাহত থাকবে
ইকমার্স সংস্থাটি ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। অ্যামাজন সারা বিশ্বে ১০,০০০ কর্মীকে বরখাস্ত করেছে বলে জানা গিয়েছে, যা অ্যামাজনের মোট কর্মীর তিন শতাংশ। অ্যামাজনের প্রধান কার্যনির্বাহী আধিকারিক অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, ২০২৩ সালেও অ্যামাজনের একাধিক কর্মী চাকরি হারাতে পারেন। তিনি বলেছেন, সংস্থার দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা চিন্তা করে অ্যামাজন এই সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে অ্যামাজনের বিনিয়োগ বাড়ানো সম্ভব হয়, সেই বিষয়ে সংস্থা একাধিক পরিকল্পনা নিয়েছে। অ্যান্ডি জ্যাসি বলেন, গত কয়েক বছর ধরে অ্যামাজন ব্যাপক পরিমাণে নিয়োগ করেছেন। বর্তমানে সংস্থাটি আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে। সেই কারণেই অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে।

বিশ্বে আর্থিক মন্দার জের
বিশ্বজুড়ে টুইটার, মাইক্রসফট, মেটা, এইচপির মতো সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সংস্থাগুলো হাজার হাজার কর্মী বরখাস্ত করেছেন। একটি পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত আমেরিকায় প্রায় ৫২ হাজার প্রযুক্তিবিদ চাকরি হারিয়েছে। আর্থিক মন্দা ও কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে সব থেকে বড় ভূমিকা রয়েছে করোনা মহামারীর। করোনা মহামারী সময় মানুষ ই-কমার্সের ওপর বেশি নির্ভর করে। যার জেরে চাহিদা বেড়ে যায়। সংস্থাগুলো ব্যাপক নিয়োগ করে। কিন্তু করোনা মহামারীর প্রকোপ ধীরে ধীরে কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ জীবনের পুরনো ছন্দে ফিরতে থাকে। যার ফলে ইকমার্স সংস্থাগুলো ক্ষতির মুখে পড়তে শুরু করে।












Click it and Unblock the Notifications