কর্ণাটকে 'ঘোর শত্রু' বিজেপিকে সমর্থন দিতে পারেন কুমারস্বামী

মুখ্যমন্ত্রী থাকাকালীন কংগ্রেস সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল। সেই তিক্ততা আর মেটেনি। সেখান থেকেই শিক্ষা এবার মত বদলেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী।

মুখ্যমন্ত্রী থাকাকালীন কংগ্রেস সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছিল। সেই তিক্ততা আর মেটেনি। সেখান থেকেই শিক্ষা এবার মত বদলেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। উপনির্বাচনে একসময়ের ঘোর শত্রু বিজেপিকে সমর্থন করার কথা বলেছেন তিনি। বিজেপি পর্যাপ্ত আসন না পেলে আর কারোর দ্বারস্থ হতে হবে না। বিজেপিকে সমর্থন জানাবে তাঁর দল এমনই জানিয়েছেন কুমারস্বামী।

কর্নাটকে উপনির্বাচন

কর্নাটকে উপনির্বাচন

সামনেই কর্নাটকে উপনির্বাচন। ১৭টি আসনের মধ্যে ১৫টি আসনে ভোট হওয়ার কথা। এই সবগুলিই কিন্তু জেডিএস এবং কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের আসনে ভোট হয়েছে। কুমারস্বামী সরকারের স্পিকার তাঁদের বিধানসভা থেকে সাসপেন্ড করলেও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। তারপরেই দলে দলে কংগ্রেস এবং জেডিএসের বিদ্রোহী বিধায়করা বিজেপিতে যোগ দেন।

বিজেপিকে সমর্থন জানাবেন কুমারস্বামী

বিজেপিকে সমর্থন জানাবেন কুমারস্বামী

বিজেপির কাছে এই মুহুর্তে ১০৭ জন বিধায়ক রয়েছে। তারমধ্যে ১০৫ জন বিজেপির এবং একজন নির্দল ও একজন মনোনিত সদস্যের সমর্থন রয়েছে। সেকারণে এই ১৫টি আসন বিজেপির পাওয়া জরুরি। সেটা কম হলে কুমারস্বামী বিজেপিকে সমর্থন জানাবেন বলেছেন। মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনাকে সমর্থন করার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন কুমারস্বীমা। তিনি বলেছেন শিবসেনা বিজেপির থেকেও হিন্দুত্ববাদী। সেটা জানার পরেও কংগ্রেস যদি শিবসেনাকে সমর্থন নিয়ে ভাবনা চিন্তা করতে পারে তার থেকে বিজেপিকে সমর্থন করা অনেকটা নিরাপদ।

নতুন সমীকরণের সম্ভাবনা কর্নাটকে

নতুন সমীকরণের সম্ভাবনা কর্নাটকে

কুমারস্বীমার বক্তব্যের পরেই কর্নাটকে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়ে গিয়েছে। উপনির্বাচনে বিজেপির টিকিটে যাঁরা প্রার্থী হচ্ছেন তাঁরা বিক্ষুব্ধ কংগ্রেস এবং জেডিএস। কংগ্রেসের সঙ্গে চরম তিক্ত সম্পর্কে পৌঁছেছে জেডিএস। জোট সরকারের মুখ্যমন্ত্রী থাকাকালীনই কুমারস্বামী কংগ্রেসের চাপ সৃষ্টি নিয়ে করেছে কংগ্রেস। তাই নিয় একাধিকবার অভিযোগও করেছিলেন কুমারস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+