সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং একটাই নাম! আপনি কি জানেন কে এই বিনোদ?

বিনোদ কে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়াতে এখন যেখানে সেখানে লোকে 'বিনোদ' কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে। তৈরি হচ্ছে অসংখ্যা মিম। যা দেখে কেউ ভাবছেন, কে এই লোক?‌ কেউ আবার মাথা চুলকে প্রশ্ন করছেন কে এই বিনোদ?‌ কেন তাঁর নাম এত ভাইরাল হল?‌

সোশ্যাল মিডিয়াতে কখন কী ভাইরাল হয় কেউ বলতে পারে না

সোশ্যাল মিডিয়াতে কখন কী ভাইরাল হয় কেউ বলতে পারে না

সোশ্যাল মিডিয়াতে কখন কী ভাইরাল হয় কেউ বলতে পারে না। মিম জেনারেশনে যেকোনও কিছু কোনও কারণ ছাড়াই ট্রেন্ডিং হয়ে উঠতে পারে। আর তারই সব থেকে বড় উদাহরণ বিনোদ। এই 'মিম গেম' নেমেছে নেটফ্লিক্স, অ্যামজন প্রাইম, হটস্টার থেকে মুম্বই পুলিশ। চুল ছিড়েও অনেকেই বুঝতে পাড়ছেন না যে এই বিনোদ কে?

বিনোদ-এর ট্রেন্ড করার সূত্রপাত

বিনোদ-এর ট্রেন্ড করার সূত্রপাত

বিনোদ-এর ট্রেন্ড করার সূত্রপাত ইউটিউবের একটি ভিডিও থেকে। সম্প্রতি বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কী ধরনের কমেন্ট করেন নেটিজেনরা?‌ সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন ইউটিউবার অভ্যুদয় এবং গৌতমী, তাঁদের চ্যানেল স্লে পয়েন্ট। তাঁদের সেই ভিডিওতেই পড়তে থাকে অদ্ভুত সব কমেন্ট। সেখানেই বিনোদ থারু নামে এক ব্যক্তি কেবল নিজের নামটি কমেন্ট করেন। সেটি নিয়েই শুরু হয় আলোচনা।

ভাইরাল হতে থাকে 'বিনোদ'3

ভাইরাল হতে থাকে 'বিনোদ'3

এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে 'বিনোদ'। তৈরি হয় একাধিক মিম। ডেটিং অ্যাপ টিন্ডার দাবি করে বিনোদ তাঁদের অ্যাপে অ্যাকাউন্ট খুলেছেন। পেটিএম তাদের টুইটার অ্যাকাউন্টের নাম বদলে বিনোদ রেখে দেয়। আসরে নামে হটস্টার, নেটফ্লিক্সের মতো অ্যাপগুলিও। ফোসবুক, টুইটার জুড়ে শুধুই বিনোদের ছড়াছড়ি।

অনেকেই এই বিনোদ-ট্রেন্ডের মজা নিচ্ছেন

অনেকেই এই বিনোদ-ট্রেন্ডের মজা নিচ্ছেন

অনেকেই এই বিনোদ ট্রেন্ডের মজা নিচ্ছেন। আবার অনেকের কাছেই অহেতুক এই বিনোদ-এর ভাইরাল হওয়াটা খুবই বিরক্তিকর মনে হয়েছে। কিন্তু সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই 'বিনোদ'।‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+