তাঁর হাত ধরে আকাশ ছুঁয়েছে TATA Sons! নিছক ব্যবসায়ী নন, রতন টাটা এক কিংবিদন্তী

Ratan TATA: এবার পুজো যেন সত্যিই বিষাদগ্রস্ত! এক বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন শিল্পপতি রতন টাটা। চিকিৎসকদের সমস্ত লড়াই, আশা ব্যর্থ করে চলে গেলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। অসুস্থ হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে গত কয়েকদিন ধরে ভর্তি হয়েছিলেন তিনি।

কিন্তু আজ বুধবার সন্ধ্যার পর থেকেই রতন টাটার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রাখা হয় তাঁকে। কিন্তু সেখান থেকে আর ফিরে এলেন না তিনি। সেখানেই বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বোধনেই টাটা বিদায়ে দেশজুড়ে শোকের ছায়া। শোকস্তব্ধ শিল্প জগত থেকে সাধারণ মানুষ সবাই। বিষাদের সূর সর্বত্র। খুবই সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন কয়েশ কোটি টাকার সম্পত্তির মালিক।

Ratan TATA

Ratan TATA: পারসিক পরিবারে জন্ম টাটা'র

মুম্বইয়ে পারসিক পরিবারে ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্ম রতন টাটার। গুজরাতের সুরতে বাবা নভল টাটার জন্ম। যদিও পরে রতনকে দত্তক নেয় পরিবার। জামশেদজি টাটার পরিবারের অংশ রতন টাটার মা। তবে বেশিদিন বাবা-মা'য়ের আদর পাননি ছোট্ট রতন। অল্প বয়সেই আলাদা হয়ে যান তাঁরা। রতন টাটার এক ভাই আছে। তিনি জিমি টাটা।

Ratan TATA: দেশ-বিদেশে পড়াশোনা

ছোট থেকে মুম্বই, সিমলাতে পড়াশোনা। এরপর রতন টাটা নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুলে পড়াশোনা করতে চলে যান। কর্নেল ইউনিভার্সিটিতে স্থাপত্য নিয়ে স্নাতকস্তরে ভর্তি হওয়া এবং পড়াশোনা করা। এরপর ধীরে ধীরে ব্যবসায় যোগ রতন টাটার।

Ratan TATA: টাটার বড় দায়িত্বে রতন

TATA Group-এ ম্যানেজার হিসাবে কাজ শুরু করেন রতন টাটা। জেআরডি টাটা ১৯৯১ সালে TATA Sons-এর দায়িত্ব থেকে সরে যান। এরপর রতন টাটার কাঁধেই ওঠে সমস্ত দায়িত্ব। যদিও দায়িত্ব দেওয়ার আগে এই নিয়ে বেশ কিছু চর্চা হয়। সংস্থার মধ্যেই অসন্তোষ তৈরি হয়। যদিও ধীরে ধীরে পরিস্থিতি বদল হতে শুরু করে। সংস্থার মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে।

শুধু তাই নয়, রতনের হাত ধরেই TATA Sons-এর গ্রাফ চড়চড় করে উপরে উঠতে থাকে। সমস্ত সেক্টরে ব্যবসায় লাভ দেখা যায়। যদিও দীর্ঘ জীবনে বিতর্ক কম হয়নি। রতন টাটা স্বপ্ন দেখাতেন দেশের মানুষকে লাখের মধ্যে চার চাকার গাড়ি চড়ানোর। সেই মতো সিঙ্গুরে জমিও নেন। কিন্তু সেখানে কাজ শুরু হয়নি। সেই কারখানা তৈরি হয়নি। তবে গুজরাতে সেই কারখানা চলে যায়।

Ratan TATA: দায়িত্ব ছাড়েন রতন টাটা

দীর্ঘ জীবনে একাধিক ওঠা-নামা দেখেছেন রতন টাটা। বয়সও বাড়তে থাকে। ২০১২ সালে রতন টাটা TATA Group-এর এগজিকিউটিভ পদ ছেড়ে দেন। মূলত বয়সের জন্যই এই সিদ্ধান্ত নেন। যদিও পরে সংস্থার প্রয়োজনে রতন টাটা ফের অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফেরেন।

পদ্মভূষণ' সম্মান পান রতন টাটা

দীর্ঘ জীবনে একাধিক সম্মান পেয়েছেন রতন টাটা। ভুষিত হন পদ্মভূষণ' সম্মানে। এমনকি বহু রাজ্যের তরফেও সম্মানিত করা হয় তাঁকে। এমনকি বিদেশের বহু সম্মানে সম্মানিত হয়েছেন রতন টাটা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+