'লকডাউন' থেকে 'আনলক' হবে দেশ, জেনে নিন কোন ধাপে কী খুলবে

ধাপে ধাপে লকডাউন থেকে আনলক করা হবে দেশ। এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায়। এদিন তিনটি ধাপের কথা বলা হয়েছে।

ধাপে ধাপে লকডাউন থেকে আনলক করা হবে দেশ। এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায়। এদিন তিনটি ধাপের কথা বলা হয়েছে।

প্রথম ধাপ

প্রথম ধাপ

ধর্মীয় উপাশনাস্থল, হোটেল, রেস্টুরেন্ট কিংবা পরিষেবামূলক ব্যবস্থা, শপিং মলগুলি ৮ জুন থেকে খুলে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এব্যাপারে পরে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার-সহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে কাজ শুরু করা যাবে।

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপ

স্কুল, কলেজ, শিক্ষা কেন্দ্র, ট্রেনিং ইনস্টিটিউট, কোচিং সেন্টারগুলি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে খোলা যাবে। শিক্ষা কেন্দ্রগুলি খোলার আগে অভিভাবক এবং অন্য সবার সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। ফিটব্যাকের ওপর নির্ভর করে এইসব জায়গাগুলি খোলা যেতে পারে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। জুলাই মাসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই বিষয়ে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এবং সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে তা দেখে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জানাবে।

তৃতীয় ধাপ

তৃতীয় ধাপ

তৃতীয় ধাপে নির্দিষ্ট সংখ্যক পরিষেবা সারা দেশে বন্ধ থাকবে। পরিস্থিতির বিবেচনা করে আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো রেল, সিনেমা হল, জিমনাশিয়াম, সুইমিং পুল, এন্টারটেইনমেন্ট পার্ক খোলা যাবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+