রাত পোহালেই ভারতে ট্রাম্প, বস্তির দৈন্য দশা ঢাকতে তোলা হল পাঁচিল, বন্দি রাস্তার কুকুর

রাত পোহালেই ভারতে ট্রাম্প, বস্তির দৈন্য দশা ঢাকতে তোলা হল পাঁচিল, বন্দি রাস্তার কুকুর

রাত পোহালেই সস্ত্রীক ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ট্রাম্পকে ভারত ভ্রমনের সুখকর অভিজ্ঞতা দিতে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না ভারত সরকার।

বস্তি ঢাকতে তোলা হচ্ছে পাঁচিল

বস্তি ঢাকতে তোলা হচ্ছে পাঁচিল

অতিথিকে 'খুশি' করতে চেষ্টার কোনও কসুর করছে না প্রশাসন। গুরাটের দারিদ্রতা লোকানোর জন্য তোলা হচ্ছে পাঁচিল। আহমেদাবাদ বিমানবন্দরের অবতরণের পরে ট্রাম্পের কনভয় যে পথ দিয়ে যাবে সেখানে ৮০০ পরিবারের একটি বস্তি রয়েছে। আর এই বস্তিই বর্তামনে প্রশাসনিক কর্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কারণে তড়িঘড়ি শহরের 'সৌন্দর্যায়ন ও স্বচ্ছতায়' ওই বস্তি ঘিরে ৪০০ মিটার লম্বা এবং সাত ফুট উঁচু পাঁচিল দেওয়া হচ্ছ।

যুদ্ধকালীন তত্পড়তায় চলছে রাস্তা পরিষ্কার

যুদ্ধকালীন তত্পড়তায় চলছে রাস্তা পরিষ্কার

ট্রাম্পের সফরের আগে শহরের 'আবর্জনা' ঢাকতে তৎপর হয়ে পড়েছে রাজ্যের বিজেপি সরকার। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কার সফরের আগে রাতারাতি হায়দরাবাদ শহরের রাস্তাঘাট থেকে সমস্ত ভিখারিদের সরিয়ে দিয়েছিল তেলাঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের সরকার। এই নিয়ে কম বিতর্ক হয়নি।

পচা গন্ধ দূর করতে বাড়তি জল যমুনায়

পচা গন্ধ দূর করতে বাড়তি জল যমুনায়

অন্য দিকে দিল্লি তথা তাজমহল পরিভ্রমণের সময় যমুনার জলের পচা গন্ধ যাতে ট্রাম্পের নাকে না লাগে সেই বিষয়ে বাড়তি ‘সতর্কতা' নিচ্ছে প্রশাসন। পচা দূর করতে বাড়তি জল ছাড়া হচ্ছে যমুনায়। বর্ষার চার মাস ছাড়া যে যমুনায় কার্যত জল থাকে না, সে নদীতেই এ বার ৫০০ কিউসেক জল ছেড়েছে নিয়েছে উত্তরপ্রদেশের সেচ দফতর।

বন্ধ পান দোকান, বন্দি রাস্তার কুকুর

বন্ধ পান দোকান, বন্দি রাস্তার কুকুর

বিমানবন্দর ও ট্রাম্প যে অঞ্চলগুলিতে পরিদর্শন করেছেন সেগুলি একেবারে পরিষ্কার এবং দাগহীন করতে তথা ‘দৃশ্য দূষণ' রোধে সেখানের পানের দোকান গুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে রাস্তায় কেউ পানের লাল দাগ না ফেলতে পারে। পাশাপাশি আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (এএমসি) রাস্তার কুকুর, গরু এবং অন্যান্য প্রাণী গুলি এই দুদিনের জন্য বন্দি করে অন্যত্র সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানা যাচ্ছে। এর জন্য রাজ্য বনবিভাগেরপ সাহায্যও নেওয়া হচ্ছে।

ট্রাম্পের রাজধানী ভ্রমণের প্রস্তুতিও তুঙ্গে

ট্রাম্পের রাজধানী ভ্রমণের প্রস্তুতিও তুঙ্গে

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টকে সুখকর ভ্রমণের অভিজ্ঞতা দিতে সমস্ত রোড স্টপ গুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আগ্রা প্রশাসন। তবে স্থানীয় কর্মকর্তারা রাষ্ট্রপতির গাড়ি দ্য বিস্টকে নিয়ে বিশেষ ভাবে উদ্বিগ্ন। কারণ তাজমহল পর্যন্ত গাড়ি চালানোর অনুমতি নিয়েও রয়েছে ধন্দ। সর্বোপরি, ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আদেশে মোঘল সম্রাট শাহজাহনের তৈরি করা এই স্মৃতিস্তম্ভের নিকটবর্তী স্থানে বৈদ্যুতিক যানবাহন ব্যতীত অন্য কোনও যান চলাচল নিষিদ্ধ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+