Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সংসদের বাইরে বসছে ‘কিষান পার্লামেন্ট’! বাদল অধিবেশনের মাঝেই নতুন দমে বাড়ছে কৃষক আন্দোলনের তেজ

সংসদের বাইরে বসছে ‘কিষান পার্লামেন্ট’! বাদল অধিবেশনের মাঝেই নতুন দমে বাড়ছে কৃষক আন্দোলনের তেজ

এদিকে পেগাসাস ইস্যু নিয়ে ইতিমধ্যেই ঘরে বাইরে চাপের মুখে পড়েছে কেন্দ্র। সেই সঙ্গে সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীদের প্রতিবাদের জেরে দফায় দফায় দুদিন মুলতুবি হয়ে যায় অধিবেশন। এবার সংসদের অভ্যন্তরে বিরোধীদের প্রতিবাদের পাশাপাশি বাইরেও বিড়ম্বনায় পড়তে চলেছে মোদী সরকার। সহজ কথায় মোদী সরকারকে চাপে রেখে কৃষি আইন বাতিলের দাবিতে নতুন করে আন্দোলনের তেজ বাড়াতে চলেছেন প্রতিবাদী কৃষকেরা।

বসছে ‘কিষান পার্লামেন্ট’

বসছে ‘কিষান পার্লামেন্ট’

প্রসঙ্গত উল্লেথ্য, সংসদের বাদল অধিবেশেনর শুরু থেকেই যে দেশে নতুন করে তেজ বাড়বে কৃষক আন্দোলনের, সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন বিকেইউ নেতা রাকেশ টিকাইত। এবার পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী যন্তর মন্তরে বিক্ষোভ শুরু করতে চলেছেন দিল্লির বিক্ষোভরত কৃষকেরা। বসতে চলেছে 'কিষান পার্লামেন্ট'।

২৬ নভেম্বর থেকে চলছে আন্দোলন

২৬ নভেম্বর থেকে চলছে আন্দোলন

প্রসঙ্গত উল্লেখ্য, মোদী সরকারের তিন কৃষি আইন, বিদ্যুৎ বিল বাতিল এবং সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে একাটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন একাধিক রাজ্যের কৃষকেরা। গত বছরের ২৬ নভেম্বর থেকে দিল্লি সীমান্তে লাগাতার বিক্ষোভ আন্দোলনে নেমেছেন তারা। করোনার জেরে মাঝ পথে খানিক বাধা এলেও এবার নতুন করে আন্দোলনের তেজ বাড়াতে চাইছেন কৃষক নেতারা।

পাখির চোখ বাদল অধিবেশনই

পাখির চোখ বাদল অধিবেশনই

আর সেই উদ্দেশ্যেই সংসদের বাদল অধিবেশনকেই পাখির চোখ করেছে প্রতিবাদী কৃষকের দল। একদিকে যখন একাধিক বিল পাশ করতে গিয়ে সংসদের অভ্যন্তরে কোণঠাসা কেন্দ্র, তখন ঠিক সংসদের বাইরে এই বিশালাকার কৃষক বিক্ষোভের জেরে যে সরকারের উপর চাপ বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে কৃষক নেতারা সাফ জানাচ্ছেন যতদিন সংসদে অধিবেশন চলবে, ততদিনই চলবে এই প্রতিবাদ বিক্ষোভ।

প্রত্যহ বিক্ষোভে থাকবেন ২০০ কৃষক

প্রত্যহ বিক্ষোভে থাকবেন ২০০ কৃষক

অন্যদিকে প্রতিদিন ২০০ জন করে কৃষক এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। রাষ্ট্রীয় কিষান মজদুর মহাসংঘের সভাপতি শিবকুমার কাক্কা এই তথ্য দিয়েছেন বলে জানা যাচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মজদুর সংঘের ব্যাজ পড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন কৃষকরা। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে এই কর্মসূচী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+