সংসদের অধিবেশন শুরুর আগে রিজিজু-রমেশ বাকযুদ্ধ! 'প্রশংসা'য় উঠে এল NTA গ্রেস মার্কস প্রসঙ্গ
সোমবার ১৮ তম সংসদের প্রথম অধিবেশন বসার আগে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু এবং সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সেখান থেকেই ইঙ্গিত মেলে এই অধিবেশন যথেষ্টই ঝোড়ো হতে চলেছে।
সাংসদদের সঙ্গে কথা বলার সময় সংসদ বিষয়কমন্ত্রী সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলা নিশ্চিত করতে বিরোধী সাংসদদের সহযোগিতা চেয়েছেন। যা তিনি রবিবার তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছেওস করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কিরেণ রিজিজুকে টক দ্য ওয়াকের আহ্বান জানিয়েছেন।

সংসদ বিষয়কমন্ত্রী এর জবাব দিতে গিয়ে বলেছেন, তিনি যদি হাউসে কথা বলেন, তাহলে মূল্যবান সম্পদ হতে পারেন। কংগ্রেস নেতা পাল্টা ন্যাশনাল টেস্টিং এজেন্সির গ্রেডিং সিস্টেমের উল্লেখ করে পাল্টা আক্রমণ করেছেন।
দিনের শুরুতে এদিন সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডেলে বলেন, এদিন থেকে ১৮ তম লোকসভা প্রথম অধিবেশন শুরু হচ্ছে। তিনি নবনির্বাচিত সদস্যদের স্বাগন জানান। সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে সদস্যদের সাহায্য করতে তিনি সবসময় উপস্থিত থাকবেন বলেও জানান। তিনি এব্যাপারে সহযোগিতার আহ্বান জানান।
শান্তিপূর্ণ ও কাজের অধিবেশনের আহ্বান জানিয়ে কিরেণ রিজিজু বলেন, নতুন সাংসদরা তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মাসনের বড় দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আসুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরলসভফাবে দেশের উন্নতির জন্য কাজ করি।
এর পাল্টা কংগ্রেস নেতায় জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে কথা কম কাজ বেশির কথা স্মরণ করিয়ে দেন। এর পাল্টা কিরেণ রিজিজু জয়রাম রমেশের উদ্দেশে বলেন, তিনি একজন বুদ্ধিমান সদস্য। তিনি যদি ইতিবাচকভাবে অবদান রাখেন, তাহলে সংসদের মূল্যবান সম্পদ হবেন। তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির মধ্যে পার্থক্য থাকবে, কিন্তু সবাই জাতির সেবায় একতাবদ্ধ।
Thanks Mr. Minister. I hope your certificate of my intelligence is not like the NTA grading. Is it with grace marks? https://t.co/dOe7NLVGkW
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 24, 2024
কংগ্রেস নেতা জয়রাম রমেশ পাল্টা সংসদ বিষয়ক মন্ত্রীকে আক্রমণ করে বলেন, ধন্যবাদ মিনিস্টার। তিনি আশা করছেন এই সার্টিফিকেট এনটিএ গ্রেডিংয়ের মতো নয়। কটাক্ষ করে তাঁর প্রশ্ন, এটা কি গ্রেস মার্কস সহ?












Click it and Unblock the Notifications