কেরলের বামদুর্গে পদ্ম ফুটবে কোন ছকে? অঙ্ক কষে তৈরি বিজেপির ইস্তেহার
বিজেপি নেতৃত্বধীন এনডিএ জোট এদিন কেরলে তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল। ইস্তেহারে সবরীমালা মন্দিরের ঐতিহ্য বজায় রাখা থেকে শুরু করে লাভ জিহাদ বিরোধী আইন, সবটাই আছে। মূলত কেরলের শিক্ষিত ভোটারদের মধ্যে ধর্মীয় মেরুকরণের বীজ বপণ করেই বামদুর্গে ফাটল ধরাতে চাইছে বিজেপি।

উন্নয়নমূলক প্রকল্পের উপর বিশেষ জোর
এদিন বিজেপি দাবি করে, তারা কেরলে সরকার গঠন করতে পারলে কল্যাণমূলক ভাতা বাড়িয়ে মাসে ৩,৫০০ টাকা করে দেওয়া হবে। তাছাড়া প্রতি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দিয়েছে। এদিন বিজেপির ইস্তেহার প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জভড়েকর সেরাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের উপর বিশেষ জোর দিয়েছেন।

কেরলে বিকল্প শক্তি বিজেপি
এদিন বিদেপির ইস্তেহার প্রকাশ করে প্রকাশ জভড়েকর বলেন, 'সিপিএমের নেতৃত্বাধীন লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বিগত বহু দশক ধরে এই রাজ্য শাসন করেছে। এরাজ্যের মানুষ এবার একটি বিকল্প শক্তির খোঁজে রয়েছে। এবং বিজেপি সেই বিকল্প শক্তি।'

কী কী রয়েছে বিজেপির ইস্তেহারে
এদিন বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সরকারে এলে কেরলকে সন্ত্রাস মুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবে, রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকবে না। সবরীমালা নিয়ে নয়া আইন আনা হবে, প্রতিটি হাইস্কুল ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে, লাভ জিহাদ বিরোধী আইন আনা হবে, ভূমিহীন এসসি এবং এসটিদের জন্য ৫ একর করে জমি, বিপিএল পরিবারের জন্য বছরে বিনামূল্যে ৬টি করে গ্যাস সিলিন্ডার।












Click it and Unblock the Notifications