একুশের প্রথম দিনেই সুখবর, নতুন বছরের শুরুতেই দেশে করোনা প্রতিষেধক!

নতুন বছরের শুরুতেই কি আসতে চলেছে কোরোনা প্রতিষেধক? বর্ষশেষে প্রধানমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছিলেন৷ করোনা ভ্যাকসিনের আপদকালীন প্রয়োগের অনুমতি চেয়ে সরকারের কাছে আগেই আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট, ভারত বায়োটেক এবং ফাইজার৷ এই বিষয়ে আজই কেন্দ্রীয় সরকার গঠিত বিশেষজ্ঞদের প্যানেল সিদ্ধান্তে আসতে পারে৷

নতুন বছরে আশার ইঙ্গিত

নতুন বছরে আশার ইঙ্গিত

বর্ষশেষে, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র এক শীর্ষ আধিকারিকও নতুন বছরে আশার ইঙ্গিত দিয়েছেন৷ বৃহস্পতিবার ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়া-র আধিকারিক ডঃ ভিজে সোমানি বলেন, 'সম্ভবত নতুন বছরে আমাদের হাতে কিছু একটা থাকবে, আমি শুধু এটুকুই বলতে পারি৷'

ইতিমধ্যে ৭.৫ কোটি ডোজ মজুত করা হয়েছে

ইতিমধ্যে ৭.৫ কোটি ডোজ মজুত করা হয়েছে

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক সূত্র থেকে জানা গিয়েছে, ২ জানুয়ারি থেকে দেশ জুড়ে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান শুরু হবে৷ ইতিমধ্যে ৭.৫ কোটি ডোজ মজুত আছে বলে স্বাস্থ্য মন্ত্রকের ওই সূত্র জানিয়েছে৷ সামনের সপ্তাহে আরও ১০ কোটি ডোজ আসছে বলেও খবর৷

ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রস্তুতি শেষ পর্যায়ে

ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রস্তুতি শেষ পর্যায়ে

গতকাল গুজরাতের রাজকোটে এইমসের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'ভ্যাকসিনেশন প্রোগ্রামের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে৷ দেশের তৈরি করোনা টিকা পাবে মানুষ৷ আজ সরকার অনুমদিত বিশেষজ্ঞ প্যানেল সবুজ সঙ্কেত দিলেই সর্বশেষ অনুমোদনের জন্য ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার কাছে৷

জানুয়ারি থেকে টিকা দেওয়ার কাজ শুরু করতে চাইছে কেন্দ্র

জানুয়ারি থেকে টিকা দেওয়ার কাজ শুরু করতে চাইছে কেন্দ্র

জানুয়ারি থেকে টিকা দেওয়ার কাজ শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ আর এই বিষয়ে প্রস্তুতিও প্রায় শেষলগ্নে৷ জরুরি ভিত্তিতে তিনটি প্রতিষেধক ব্যবহারের ছাড়পত্র চেয়ে আবেদন করেছে৷ এরমধ্যে সেরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড-কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডেভলপ করেছে৷ ফার্মা মেজরের অ্যাস্ট্রাজেনিকা এবং ভারত বায়োটেক যেটি 'কোভাক্সিন' এর জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চকে (আইসিএমআর) অংশীদার করেছে৷

কবে থেকে শুরু টিকাকরণ?

কবে থেকে শুরু টিকাকরণ?

কেন্দ্রীয় সরকার চাইছে জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই টিকা করণ প্রক্রিয়া শুরু করতে৷ জেশ জুড়ে গণ টিকাকরণ প্রক্রিয়া শুরু নিয়ে প্রধানমন্ত্রীও যথেষ্ট উৎসাহী৷ তিনি এই টিকাকরণকে বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান বলে ব্যাখ্যা করেছেন৷ এই টিকাকরণ নিয়ে কোনও গুজবে কান না দিতেও অনুরোধ করেন প্রধানমন্ত্রী৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+