Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kerala Landslide: ভেসে যাচ্ছে দেহ, ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন রাস্তা, দুর্যোগে তছনছ ওয়েনাড়

ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে কেরলে। বিশেষ করে ওয়েনাড়ে। একেবারে সাজানো গোছানো জায়গা তছনচ হয়ে গিয়েছে। ছবির মতো সুন্দর ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। বৃষ্টির দাপট এতোটাই যে স্থানীয় নদী নালা উপচে পড়েছে। রাস্তা নদীতে পরিণত হয়েছে।

প্রবল বর্ষণে পাহাড় থেকে মাটি পাথর গলে নেমে আসছে নীচের দিকে। ওয়েনাড়ে পর পর তিনটি ধস নামার ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় ব্রিজ ভেঙে গিয়েছে। যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপদ। এখানেই শেষ নয় প্রকৃতির রোষে প্রাণ গিয়েছে অসংখ্য মানুষের। দলের তোড়ে ভেসে আসছে দেহ।

wayanad

লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল রাত থেকে একের পর এক ধস নামতে শুরু করেছিল ঘুমে আচ্ছন্ন ছিলেন সকলে বুঝতেও পারেননি কখন মাটির নীচে চাপা পড়ে গিয়েছেন। কিছু বুঝে ওঠার আগেই নিঃস্বাস বন্ধ হয়ে গিয়েছে। সকালে প্রথমে জানা গিয়েছিল ৫ জনের মৃত্যু হয়েছে। বেলা যত গড়িয়েছে পরিস্থিতির ভয়াবহতা প্রকাশ্যে এসেছে।

একের পর এক দেহ বেরিয়ে আসছে। কাদাজলের সঙ্গে একাধিক দেহ ভেসে আসতে দেখা গিয়েছে। ওয়েনাড় যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সকাল থেকে এতোটাই বর্ষণ হচ্ছে যে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। তার উপরে একাধিক জায়গায ব্রিজ ভেঙে গিয়েছে তার জেরে ঘটনাস্থলে পৌঁছতে পারা যাচ্ছে না।

ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক জায়গায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী সেনার কাছে সাহায্য চেয়েছেন। সেনাবাহিনীর ২০০ জওয়ান উদ্ধারকাজ শুরু করেছে। বায়ুসেনাও উদ্ধারকাজ শুরু করে দিয়েছেন। এমনকী বায়ুসেনার কপ্টারও উদ্ধারকাজে হাত লাগিয়েছে।

ওয়েনাড়ের চোরলমালা গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একের পর এক ধসে। প্রাণ হাতে করে সেখান থেকে পালিয়ে আসছেন গ্রামবাসীরা। রাস্তাঘাট-ব্রিজ কোনও কিছুরই অস্তিত্ব নেই বললেই চলে। রাত ২টো থেকে সকাল ৬টার মধ্যে পর পর ৩টে ধস ন নেমেছিল বলে জানা গিয়েছে। প্রবল বর্ষণে ওয়েনাড়ের একাধিক জায়গায় ধস জারি রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়েনের সঙ্গে কথা বলেছেন। এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁদের ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন। আবার আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

২০১৮ সালের স্মৃতি ফিরে এলো যেন কোরলে। ২০১৮ সালে কেরলে ভয়াবহ বন্যায় ৪০০ জনের মৃত্যু হয়েছিল। ওয়েনাড়ের এই দুর্যোগ সেই কথা মনে করিয়ে দিচ্ছে। পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে কেরলে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও কেরলের মুখ্যমন্ত্রীকে ফোন করে পরিস্থিতিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+