বিজেপিতে এবার যোগ দিতে চলেছেন 'মেট্রোম্যান' শ্রীধরন! বাম ভোটে থাবা বসাতে কোন প্রার্থী পদের প্রস্তাব

বিজেপিতে এবার যোগ দিতে চলেছেন 'মেট্রোম্যান' শ্রীধরন! বাম ভোটে থাবা বসাতে কোন প্রার্থী পদের প্রস্তাব

একুশের ভোট ঘিরে গোটা দেশের ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলকে কার্যত পাখির চোখ করে রেখেছে বিজেপি। এরমধ্য বাংলার বুকে 'টাফ ফাইট' এর মুখে বিজেপি সম্ভবত পড়তে চলেছে। অন্যদিকে, কেরলে জমি পোক্ত করা নিয়ে বিজেপি স্ট্র্যাটেজি সাজাচ্ছে। এমন এক অবস্থায় 'মেট্রো ম্যান' শ্রীধরন মুখ খুলতে শুরু করলেন।

'মেট্রোম্যান' বিজেপিতে

'মেট্রোম্যান' বিজেপিতে

বাংলার 'পরিবর্তন যাত্রা'র মতো কেরলেও বিজেপি 'বিজয় যাত্রা' শুরু করছে। আর এখনও পর্যন্ত যা খবর , তাতে ২১ ফেব্রুয়ারি কেরলে বিজেপিতে যোগ দিতে চলেছেন 'মেট্রো ম্যান' শ্রীধরন। কেরলে বিজয়যাত্রার দিনই এই রাজকীয় যোগদান হবে বলে খবর।

 শ্রীধরনের কাছে কোন প্রস্তাব?

শ্রীধরনের কাছে কোন প্রস্তাব?

জানা গিয়েছে, শ্রীধরনের কাছে প্রস্তাব রয়েছে কেরলের ভোটে প্রার্থী হওয়ার। তবে সেই প্রস্তাবে তিনি সায় দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এদিকে, বামরাজ্য কেরলে মেট্রো প্রজেক্টের অন্যতম পরামর্শদাতা শ্রীধরনের এই পদক্ষেপ বামেদের চোখ এড়াচ্ছে না।

হঠাৎ করে সিদ্ধান্ত নয়

হঠাৎ করে সিদ্ধান্ত নয়

এদিকে, শ্রীধরন জানিয়েছেন যে তাঁর বিজেপি যোগদানের বিষয়টি নতুন কোনও সিদ্ধান্ত নয়। আচমকাও এটা ঠিক হয়নি। তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে আমি কেরলে রয়েছি। আর রাজ্যের জন্য ভালো কাজ করতে চেয়েছি। '

 বিজেপি কেন্দ্রীক কাজে তিনি থাকছেন!

বিজেপি কেন্দ্রীক কাজে তিনি থাকছেন!

এদিকে শ্রীধরণ বলেন, বিজেপি কেন্দ্রিক কাজে তিনি এবার থেকে মনোনিবেশ করতে চান। যদিও ২০১৭ সালে শ্রীধরনের সঙ্গে বিজেপি নেতাদের দূরত্ব তৈরি হয়েছিল লখনউ মেট্রোরেল প্রজেক্ট ঘিরে, তবে তা যে মিটমাটের দিকে , তা এবার বোঝা যাচ্ছে কেরলের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+