মালয়েশিয়া থেকে ফিরেই মৃত্যু কেরলের বাসিন্দার, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা
করোনা ভাইরাস বিধ্বস্ত মালয়েশিয়া থেকে ফেরার পরেই মৃত্যু হল কেরলের এক বাসিন্দার।
করোনা ভাইরাস বিধ্বস্ত মালয়েশিয়া থেকে ফেরার পরেই মৃত্যু হল কেরলের এক বাসিন্দার। এই নিয়ে নতুন করে উদ্বেগ বেড়েছে। কারণ এর আগে তিন কেরলের বাসিন্দার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলেও তাঁরা চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। মালয়েশিয়া থেকে ফেরার পর যাঁর মৃত্যু হয়েছে তাঁর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তারপরেও কেন মৃত্যু এই নিেয় উদ্বেগ বেডেছে চিিকৎসক মহলে।

কেরলে মৃত্যু মালয়েশিয়া েফরতের
নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে কেরলে। সম্প্রতি মালয়েশিয়া থেকে ফেরা এক ব্যক্তির মৃত্যু হয়েছে এর্নাকুলামের একটি হাসপাতালে। সেখানে আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছিল তাঁকে। মালয়েশিয়া থেকে ফেরার পর তাঁর শরীরে কিন্তু কোনও করোনা ভাইরাস মেেলনি। তারপরেও অসুস্থ ছিলেন তিনি। সাবধানতার কারণেই তাঁকে রাখা হয়েছিল এর্নাকুলামের আইসোলেশন ওয়ার্ডে। সেখানেই মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তার সঙ্গে শ্বাসকষ্টও ছিল। কিন্তু তারপরেও স্বাস্থ্য দফতর তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে। করোনা ভাইরাসেই তাঁর মৃত্যু হয়েছে কিনা সেটা সুনিষ্চিত করতে চাইছে স্বাস্থ্য দফতর।

করোনা ভাইরাস রুখতে সাবধানতা
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রথম থেকেই সতর্ক পদক্ষেপ করেছে ভারত। একাধিক বিমানবন্দরে সতর্কতা জারি করা। সেখানে বাইরে থেকে আসা সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এমনকী নেপাল, বাংলাদেশ, ভুটান সীমান্ত গুলিতেও যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চিন থেকে আসা তিন জন কেরালার বাসিন্দার শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। তাঁদের চিরিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ইরানে আটকে ভারতীয়রা
চিনের উহান থেকে ভারতীয়দের উদ্ধার করা হলেও ইরানে আটকে রয়েছে অসংখ্যা ভারতী। সেখানে ডাক্তারি পড়তে যাওয়া কাশ্মীরি ছাত্রছাত্রীরা উদ্ধারের কাতর আবেদন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভারত থেকে তীর্থ করতে যাওয়া অসংখ্য কাশ্মীরি এবং লাদাখের বাসিন্দা আটকে পড়েছেন ইরানে। সেখান থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইরানে নিযুক্ত ভারতের দূত।












Click it and Unblock the Notifications