কাশ্মীরে রুদ্ধশ্বাস এনকাউন্টার , ফের উত্তপ্ত ভূস্বর্গ
ফের একবার কাশ্মীরে রুদ্ধশ্বাস পরিস্থিতি। এবার সেনা জঙ্গি গোলাগুলির জেরে প্রবল উত্তেজনা দেখা দেয় কাশ্মীরের কুলগামে। ব আর তার জেরেই এদিন প্রথম সারির এক জঙ্গিকে এনকাউন্টারে নিকেশ করেছে সেনা।

ভারতীয় সেনাসূত্রের খবর, লস্কর ই তৈবার এক কুখ্যাত জঙ্গিকে কার্যত সাঁড়াশি আক্রমণ করে নিকেশ করেছে সেনা। ৩৪ রাষ্ট্রীয় রাইফেল ও সিআরপিএফ এর এক যৌথ সংগঠন এই জঙ্গিদের নিকেশ করেছে। কুলগামের মঞ্জগাম এলাকায় এই রুদ্ধশ্বাস লড়াই চলে সেনা জঙ্গিদের মধ্যে। এদিকে,, ইদের দিন এমন এনকাউন্টারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা এলাকায় আপাতত বন্ধ ইন্টারনেট।
এর আগে ১৯ মে দুই কুখ্যাত জঙ্গিকে নিকেশ করে সেনা। শ্রীনগরের নওয়াকাড়াল এলাকায় সেই রুদ্ধশ্বাস এনকাউন্টার চলে। এছাড়াও কাশ্মীরে হিজবুলের স্পেশ্যাল কমান্ডার রিয়াজ নাইকুর নিকেশের পর থেকেই পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত রয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications