ফের আটক মেহবুমা মুফতি, বাদগামে যাওয়ার আগেই তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ
ফের আটক মেহবুমা মুফতি, বাদগামে যাওয়ার আগেই তাঁকে গৃহবন্দি করে রাখার অভিযোগ
ফের আটক কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বাদগামে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই তাঁকে গৃহবন্দি করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন পিডিপি নেত্রী। বাড়ির গেট বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। টুইটারে সেই ভিিডও শেয়ার করেছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক মাস আগেই তিনি গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছিলেন। ৩৭০ ধারা বাতিলের পর প্রায় ১ বছর তাঁকে গৃহবন্দি করে রেখেছিল মোদী সরকার।

ফের গৃহবন্দি মেহবুবা মুফতি
ফের গৃহবন্দি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার তাঁর বাদগাম সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বাড়ি থেকে বেরোতে গিয়ে তিনি দেখেন দরজায় বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়েছে। টুইটারে সেই ভিডিও শেয়ার করেছেন মেহবুবা মুফতি। টুইটে তিনি লিখেছেন, আজ বাদগােম যাওয়ার কথা িছল। সেখানে অসংখ্য মানুষকে গৃহহীন করা হয়েছে। তাঁদের কাছে যেতে চেয়েছিলাম। তার আগেই মোদী সরকারের পুলিস দরজায় তালা দিয়ে আটক করেছে।

পাল্টা জবাবা লেফটেন্যান্ট গভর্নরের
একেবারেই রসিকতা করছেন মেহবুবা মুফতি। গৃহবন্দি করে রাখার অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ শানিয়েছেন কাশ্মীরের লেফটেন্যান্ড গভর্নর। ভেতর থেকেই গেটে তালাবন্ধ করা রয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ৩৭০ ধারা প্রত্যাহারের পর মেহবুবা মুফতি সহ কাশ্মীরের একাধিক রাজনৈতিক নেতাক গহবন্দি করে রাখা হয়েছিল। সবচেয়ে বেশিদিন বন্দি রাখা হয়েছিল মেহবুবা মুফতিকে।

রাজনৈতিক কাজে বাধা
মেহবুবা মুফতি অভিযোগ করেছেন তাঁর রাজনৈতিক কাজেও বাধা দেওয়া হচ্ছে। পুলওয়ামায় দলের যুব সভাপতির সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মেহবুবা মুফতির কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। যদিও নেত্রীর এই অভিযোগ অস্বীকার করেছে পুলিস। এরকম কোনও ঘটনা ঘটেনি বলে পাল্টা দাবি করেছে পুলিস। এবং তাঁকে কোনওভাবেই গৃহবন্দি করে রাখা হয়নি বলে দাবি করেছেন কাশ্মীর পুলিস।

জোট বাঁধছেন মুফতিরা
মোদী সরকারের বিরুদ্ধে জোট বাঁধতে শুরু করেছেন কাশ্মীরের রাজনৈতিক নেতারা। ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি একজোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে শান দিতে শুরু করেছে। কাশ্মীরের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে নামতে চাইছেন তাঁরা। সেকারণে একটি জোট গড়েছেন তাঁরা। তাতে বারবরের শরিক হয়েছেন মেহবুবা মুফতি।












Click it and Unblock the Notifications