কাশ্মীরে ময়দান ছাড়ছেন বিচ্ছিন্নতাবাদীরা, পদত্যাগ হুরিয়ত নেতা সৈয়দ শাহ গিলানির
কাশ্মীরে ময়দান ছাড়ছেন বিচ্ছিন্নতাবাদীরা, পদত্যাগ হুরিয়ত নেতা সৈয়দ শাহ গিলানি
দল থেকে পদত্যাগ করলেন কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। সোমবার অডিও বার্তায় তিনি হুরিয়ত কনফারেন্স থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছেন। বর্তমানে রাজ্যে হুরিয়ত কনফারেন্সের যা অবস্থা সেকথা বিবেচনা করেই দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন বর্ষিয়ান বিচ্ছিন্নতাবাদী নেতা।

২০০৩ সালে হুরিয়তে আমৃত্যু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছি। কাশ্মীরের অশান্ত করার পিছনে হুরিয়তের হাত ছিল বলে একাধিকবার দাবি করা হয়েছে। তাই দীর্ঘদিন ধরেই হুরিয়ত নেতাদের নজরবন্দি করে রাখা হয়েছিল। যদিও পদত্যাগের কারণ হিসেবে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
তবে সৈয়দ আলি শাহ গিলানির দল থেকে পদত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই কাশ্মীরকে জঙ্গি মুক্ত করার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। সোমবারই ডোডা জেলাকে জঙ্গিমুক্ত ঘোষণা করেছে সেনা। তারপরেই গিলানির পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গিলানির এই পদত্যগে হুরিয়তের উগ্রতা কমবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনও অনেকটাই ধাক্কা খেতে চলেছে। সন্ত্রাসবাদ দমনে আরও একটা বড় সাফল্য হাতে আসতে চলেছে মোদী সরকারের এমনই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications