লস্করের হিট লিস্টে কাশ্মীরের বিজেপি সভাপতি সহ দুই নেতার নাম
লস্করের হিট লিস্টে কাশ্মীরের বিজেপি সভাপতি সহ দুই নেতার নাম
লস্কর–ই–তৈবার হিট লিস্টে নাম রয়েছে জম্মু–কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নার নাম। গোয়েন্দারা এই রিপোর্ট জানার পর থেকে তাঁকে উচ্চ সতর্কতার মধ্যে রাখা হয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, লস্কর জঙ্গিরা, যারা উপত্যকায় অনুপ্রবেশ করেছে, রায়না সহ কাশ্মীরের আরও দুই বিজেপি নেতাকে খুন করার চক্রান্ত করছে। গোয়েন্দারা বিজেপি সভাপতির সঙ্গে যোগাযোগ করে তাঁকে সুরক্ষা বিধি অনুসরণ করতে বলা হয়েছে। বিজেপি নেতার চারপাশেও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

যদিও রবীন্দ্র রায়না গোটা বিষয়টি জানার পর জানিয়েছেন যে এই হুমকি কোনোভাবেই তাঁকে উপত্যকার মানুষকে পরিষেবা দিতে আটকাতে পারবে না এবং তিনি এও জানান যে নিজের কেন্দ্রে তিনি প্রতিদিনই যাচ্ছেন। গোয়েন্দাদের রিপোর্টে জানা গিয়েছে, লস্কর জঙ্গিদের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গাজি বাবা নামে এক জঙ্গি অনুপ্রবেশ করেছে। ১ ডিসেম্বর সে উপত্যকায় ঢোকে এবং বিজেপি নেতাদের ওপর ফিঁদায়ে হামলা করার চক্রান্ত করে। তবে এই প্রথমবার রায়নাকে জঙ্গিদের তরক্ষ থেকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এ বছরের জুন মাসেও রায়না দাবি করেছিলেন যে তিনি হিজবুল মুজাহিদিনের হিট লিস্টে রয়েছেন।
জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়ার পর থেকেই পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীরা ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করে চলেছে। এ বছরের ৫ আগস্ট উপত্যকা থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে ভারতের সমালোচনা করে পাকিস্তান। এ দেশের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর ইস্যু নিয়ে ভারতের বিরুদ্ধে পরোক্ষভাবে নিউক্লিয়ার যুদ্ধের ঘোষণা করেন। নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের জেনারেল অ্যাসেম্বলিতে ইমরান সমস্ত ইসলামিক দেশগুলিকে ভারতের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান দেন।












Click it and Unblock the Notifications