সিএএ বিরোধী আন্দোলনকারীদের হুমকি কর্নাটকের বিজেপি বিধায়কের
সিএএ বিরোধী আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ ঠিক তখনই কর্নাটকের বিজেপি বিধায়কের গলায় শোনা গেল হুমকির সুর।
সিএএ বিরোধী আন্দোলনে যখন উত্তাল গোটা দেশ ঠিক তখনই কর্নাটকের বিজেপি বিধায়কের গলায় শোনা গেল হুমকির সুর। রাজ্যের বিজেপি বিধায়ক সোমাশেখর রেড্ডি সিএএ বিরোধী আন্দোলনকারীদের রীতিমত প্রকাশ্যে হুমকি দিয়েছেন।

বেল্লারিতে প্রকাশ্য সমাবেশে বিজেপি বিধায়ক সংখ্যালঘু সম্প্রদায়(মুসলিমদের) হুমকি দিয়ে বলেথেন, আমরা ৮০ শতাংশ আর তোমরা ১৭ শতাংশ। বেশি বাড়াবাড়ি করলে কী হতে পারে আন্দাজ করতে পারছ তোমরা। সিএএ-র বিরুদ্ধে বেশি আন্দোলন করলে ফল ভাল হবে না বলে রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কর্নাটকের বিজেপি বিধায়কের এই বিতর্কিত বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সিএএ বিরোধীদের হুমকি দিয়ে তিনি বলেছেন, মাত্র পাঁচ মাস হয়েছে আমরা ক্ষমতায় এসেছি। এই নিয়ে বেশি আন্দোলন করলে ফল ভাল হবে না। উষ্কানি মূলক বক্তব্যের প্রতিবাদে বিজেপি বিধায়ককে গ্রেফতারির দাবি জানিয়ে কর্নাটকের ডিজির কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া।
বিজেপি বিধায়কের বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বেল্লারিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন শতাধিক মানুষ। বেল্লারির পুলিস সুপার জানিয়েছেন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শীঘ্রই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications