মোদী পড়ে যাওয়ার পর সারানো হল কানপুরের গঙ্গার ঘাট

কানপুরে নমামি গঙ্গার অনুষ্ঠােন যোগ দিতে গিেয় ঘাটের সিঁড়িতে পা হড়কে পড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

কানপুরে নমামি গঙ্গার অনুষ্ঠােন যোগ দিতে গিেয় ঘাটের সিঁড়িতে পা হড়কে পড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এসপিজি কমান্ডাররা তাঁকে ধরে ফেলায় বড় কোনও বিপদ ঘটেনি। তারপরেই সেই সিঁড়ি ভেঙে ফেলে নতুন করে বাঁধানো শুরু হয়েছে। এর আগে একাধিক পূন্যার্থী গঙ্গায় স্নান করতে গিয়ে ওই একই জায়গায় হোঁচট খেয়েছেন কিন্তু তাতে কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। প্রধানমন্ত্রী পড়ে যাওয়ার পরেই উদ্যোগী হন তাঁরা।

মোদী পড়ে যাওয়ার পর সারানো হল কানপুরের গঙ্গার ঘাট

কানপুরের ডিভিশনাল কমিশনার সুধীর এম ববদে জানিয়েছেন, একটি মাত্র সিঁড়ি অসমতল ছিল। সেটা ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। এর আগেও একাধিক দর্শনার্থী এই সিঁড়িতে পা হড়কে পড়ে গিয়েছিলেন। ঘাটের নবম সিঁড়িতেই রয়েছে এই বিপত্তি। নমামি গঙ্গা প্রকল্পেই অটল ঘাট তৈরির কথা বলা হয়েছে। তার উদ্বোধনেই এসেছিলেন প্রধানমন্ত্রী।

এর আগেও অনেক দর্শনার্থী অনুরোধ করেছিলেন সিঁড়ির পরিসর এতোটাই সরু যে গঙ্গা আরতি দেখার পর তাঁরা সেখানে বসে প্রার্থনা করতে পারেন না। সেকারণে সিঁড়ির পরিসর বাড়ানোর অনুরোধ করেছিলেন তাঁরা। কিন্তু তাতে আমল দেয়নি স্থানীয় প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+