'আজ আমার বাড়ি ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে', মুম্বইয়ের মাটি থেকে মুখ্যমন্ত্রী উদ্ধবকে একহাত কঙ্গনার

'আজ আমার বাড়ি ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে', মুম্বইয়ের মাটি থেকে মুখ্যমন্ত্রী উদ্ধবকে একহাত কঙ্গনার

মহারাষ্ট্রের বুকে পা রেখে সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রীকে সোজা একহাত নিয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত। রিলের অভিনেত্রী যেন মহারাষ্ট্রের বুকে এই মুহূর্তে অগ্নিকন্যা হয়ে উঠেছেন। শিবসেনা বনাম কঙ্গনা যুদ্ধে কার্যত হাল না ছাড়ার লড়াইয়ে বলিউডের কুইন!

 কঙ্গনার ভিডিও বার্তা

কঙ্গনার ভিডিও বার্তা

' তুই ফিল্ম মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে হাত মিলিয়ে আমার ঘর ভেঙে আমার থেকে প্রতিশোধ নিলি? সময়ের চাকা ঘুরবে। তুই আজ মারা ঘর ভেঙেছিস, কাল তোর অহঙ্কার ভাঙবে। তবে একটা কথা বলে রাখব, তুই আমার একটা উপকার করলি। আজ আমি উপলব্ধি করেছিল কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে কী ঘটেছিল। ... ' টুইটারে এক বিস্ফোরক ভিডিও বার্তায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনার নেতা বাল ঠাকরের পুত্র উদ্ধবকে এভাবেই আক্রমণ করেন কঙ্গনা।

কঙ্গনা ও ভাষা

কঙ্গনা ও ভাষা

এদিন সরাসরি 'তুই তোকারি' করেই সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্ট করে উদ্ধব ঠাকরেকে একহাত নেন কঙ্গনা রানাওয়াত। উল্লেখ্য, মুম্বই পুরসভা কঙ্গনার মুম্বই অফিসটি ভেঙে দিতে যায়, কিছু অবৈধতার অভিযোগ ঘিরে। যে পদক্ষেপে মুম্বই হাইকোর্টে রুদ্ধশ্বাস এক মামলায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এরপরই কঙ্গনা তোপ দাগেন শিবসেনার বিরুদ্ধে।

কঙ্গনার বার্তা

কঙ্গনার বার্তা

কঙ্গনা এদিন বলেন, শিবসেনা সরকারের এই পদক্ষেপে শুধু অযোধ্যা নয়, তিনি এবার কাশ্মীর নিয়েও ফিল্ম করবেন। দেশবাসীকে তিনি সচেতন করতে চান। তিনি বলেন, 'উদ্ধব ঠাকরে এটা ভাল হল যে এই নৃশংস কাজ, এই সন্ত্রাস, আমার সঙ্গে হল। এর নিশ্চয় কোনও কারণ আছে। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।'

 মরাঠাভূমে শিবসেনাকে একহাত

মরাঠাভূমে শিবসেনাকে একহাত

'মুম্বই যেন মিনি পাকিস্তান' মূলত কঙ্গনার এই বক্তব্যেই শিবসেনা ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর থেকে শিবসেনার সঞ্জয় রাউতের সঙ্গে কঙ্গনার বাক্যবাণ চলতে থাকে। শেষে কঙ্গনাকে শিবসেনা ক্ষমতা চাইতে বলে তাঁর মন্তব্যের জন্য। যার তোয়াক্কা করেননি অভিনেত্রী। পাল্টা এককালে, বাল ঠাকরের দাপটে থাকা মুম্বইয়ে নেমে সেই বাল ঠাকরের ছেলেকেই হুমকির সুরে একহাত নিলেন কঙ্গনা। মহারাষ্ট্রের এই আঞ্চলিক দলের বিরুদ্ধে এভাবে কোনও বলিউড অভিনেত্রী মারাঠা ইসিহাসে সোচ্চার হননি মুম্বইয়ে বসবাস করে। কঙ্গনা সেই পদক্ষেপ নিলেন। আর এমন সংঘাতের দিকে তাকিয়ে গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+