রাজ্যপাল কোশিয়ারীর সঙ্গে দেখা করেই মুম্বই ছাড়বেন অভিনেত্রী কঙ্গনা!

রাজ্যপাল কোশিয়ারীর সঙ্গে দেখা করেই মুম্বই ছাড়বেন অভিনেত্রী কঙ্গনা!

রবিবার বিকেলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারীর সঙ্গে দেখা করবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তারপরেই তিনি তাঁর নিজের রাজ্য হিমাচল প্রদেশের উদ্দেশে রওনা হবেন বলে জানানো হয়েছে।

রাজ্যপাল কোশিয়ারীর সঙ্গে দেখা করেই মুম্বই ছাড়বেন অভিনেত্রী কঙ্গনা!

এখনও পর্যন্ত যা খবর, রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ের রাজভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারীর সঙ্গে দেখা করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁদের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হবে, তা অবশ্য পরিষ্কার নয়। 'পাঙ্গা', 'কুইন' সিনেমা খ্যাত অভিনেত্রী নিজেও অবশ্য এ ব্যাপারে কিছু খোলসা করেননি। আলাদা করে কোনও বিবৃতি দেওয়া হয়নি রাজভবনের তরফেও।

গত শনিবার টুইটারে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পোস্ট করা ছবি ঘিরে যত বিতর্কের সূত্রপাত। ছবির একদিকে ছত্রপতি শিবাজি মহারাজকে তরোয়াল উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে রাবণের চরিত্রে অবতরণ করান বলিউড দিভা। ছবিটিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় বয়ে যায়। শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কঙ্গনার। এরপরেই মুম্বইয়ের পালি হিলসে অভিনেত্রীর অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

অন্যদিকে খারে অবৈধ ভাবে নির্মাণ তৈরির অভিযোগ তুলে কঙ্গনা রানাওয়াতকে নোটিশ পাঠায় মহারাষ্ট্র সরকার। ওই নির্মাণ ভেঙে ফেলার উপক্রম তৈরি হলে আদালতের দ্বারস্থ হন বলিউড কুইন। তার প্রেক্ষিতে উদ্ধব ঠাকরে সরকারকে আপতত সেই কার্যপদ্ধতি বন্ধ রাখতে বলেছে বম্বে হাইকোর্ট। অন্যদিকে, মাদক সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মহারাষ্ট্র পুলিশকে কঙ্গনার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+