বিচার ব্যবস্থার পতন! গগৈয়ের রাজ্যসভা মনোমনয়ন নিয়ে মন্তব্য প্রাক্তন সহকর্মীর

এক অভূতপূর্ব সিদ্ধান্তে দেশে প্রথমবারের মতো কোনও প্রাক্তন প্রধান বিচারপতিকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করা হয়। সোমবারের এই ঘটনার পরই বিতর্ক দেখা দিয়েছে বিভিন্ন মহলে। রঞ্জন গগৈয়ের এই মনোনয়ন নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। এবার সেই পথেই হাঁটলেন গগৈয়ের প্রাক্তন সহকর্মী তথা সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি মদন লকুর।

২০১৮ সালে তৎকালীন সিজেআই-র বিরুদ্ধে বিদ্রোহ

২০১৮ সালে তৎকালীন সিজেআই-র বিরুদ্ধে বিদ্রোহ

প্রসঙ্গত, ২০১৮ সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে এক প্রেস কনফারেন্স ডেকে সারা ফেলে দিয়েছিলেন বিচারপতি গগৈ, বিচারপতি মদন, বিচারপতি চেলামেশ্বর ও বিচারপতি কুরিয়ান জোসেফ। সেই সাংবাদিক সম্মেলনে দীপক মিশ্রর বিরুদ্ধে তাঁরা অভিযোগ এনেছিলেন যএ গুরুত্বপূর্ণ মামলা বন্টণের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছেন প্রধান বিচারপতি। তখন থেকেই বিচারপতি গগৈ ও বিচারপতি মদনকে ঘনিষ্ঠ বলেই জানত সবাই।

বিচার ব্যবস্থার পতন

বিচার ব্যবস্থার পতন

তবে এদিন গগৈয়ের বিরুদ্ধে মুখ খুলে সেই ধারনাকে মুছে ফএলেন সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত এই বিচারপতি। এদিন মদন লকুর বলেন, 'অনেক দিন ধরেই মানুষের মনে জল্পনা ছিল যে বিচারপতি গগৈকে নিশ্চই কোনও সম্মান জানানো হবে। তাই রাজ্যসভার এই মনোনয়ন আমার কাছে কোনও আশ্চর্য বিষয় নয়। তবে এত জলদি বিষয়টা হওয়ায় আমি আশ্চর্য হয়েছি বটে। তবে এই সিদ্ধান্তের জেরে বিচার ব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন হবে। এর মানে তো তবে বিচার ব্যবস্থার পতন।'

গগৈয়ের মনোয়নের বিরোধিতায় সরব বিরোধী দলগুলি

গগৈয়ের মনোয়নের বিরোধিতায় সরব বিরোধী দলগুলি

এদিকে রাজ্যসভায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন গগৈকে মনোনয়ন দেওয়া নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস, আম আদমি পার্টি, এআইএমআইএম সহ একাধিক অবিজেপি রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে।

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়দানের প্রতিদান?

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়দানের প্রতিদান?

উল্লেখ্য বিষয়, রঞ্জন গগৈই অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়দান করেছিলেন। তাঁর এই রাজ্যসভার মনোনয়ন তারই পুরস্কার অভিযোগ আনছে বিরোধী দলগুলি। তাঁদের যুক্তি, এর আগে এই ধরনের ঘটনা একটাও ঘটেনি, তবে এবার কেন? বিরোধীদের মত, রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের বিচারবিভাগের স্বাধীনতা লঙ্ঘিত হবে।

এখনই মুখ খুববেন না গগৈ!

এখনই মুখ খুববেন না গগৈ!

তবে এই বিষয়ে রঞ্জন গগৈ এখনই মুখ খুলতে বারাজ। তিনি বলেন, 'আমি সম্ভবত আগামীকাল (বুধবার) দিল্লি যাব। প্রথমে সেখানে গিয়ে শপথ গ্রহণ করি, তারপরে আমি সংবাদমাধ্যমের কাছে কেন আমি এই মনোনয়নে সম্মতি দিয়েছি তা নিয়েও বিস্তারিত ভাবে আলোচনা করব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+