বিচারপতি মুরলিধরের সম্মতিতেই দিল্লি থেকে বদলি! রবিশঙ্করের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে

দিল্লি হাইকোর্টের বিচারপতি জাস্টিস এস মুরলিধরের বদলি নিয়ে ক্রমেই জলঘোলা ও বিতর্ক বাড়ছে। একদিকে যখন এই বদলির বিরোধিতা করে বিজেপিকে একের পর এক তোপ দেগেছে কংগ্রেস সহ বিরোধীদলগুলি। অপর দিকে সরকারের তরফে দাবি করা হয়েছে যে দিল্লি হাইকোর্টের বিচারপতির বদলি নিয়মমাফিক ভাবেই হয়েছে।

কংগ্রেসের সমালোচনায় রবিশঙ্কর প্রসাদ

কংগ্রেসের সমালোচনায় রবিশঙ্কর প্রসাদ

এই বিষয়ে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ টুইট করে কংগ্রেসের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন যে একটি নিয়মমাফিক বদলির ঘটনাকে ‌নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। তিনি তাঁর টুইটে জানান, গত ১২ ফেব্রুয়ারিই ওই সুপ্রিম কোর্ট কলেজিয়াম তাঁর বদলির প্রস্তাব দিয়েছিল। ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়াম থেকে এটি সুপারিশ করা হয়েছিল। তিনি আরও জানান, এই বদলির সিদ্ধান্ত সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যেই নেওয়া হয়েছে এবং এর জন্য বিচারপতির অনুমতিও নেওয়া হয়েছিল।

নিয়ম মেনেই দিল্লি থেকে বিচারপতির বদলি

নিয়ম মেনেই দিল্লি থেকে বিচারপতির বদলি

এদিকে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ২২২ নম্বর ধারা অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি বিচারপতি মুরলিধরকে পঞ্জাব ও হরিয়ানা কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হল। তবে ওই বিজ্ঞপ্তিতে বদলির জন্য কোনও নির্দিষ্ট সময় দেওয়া হয়নি বিচারপতি এস মুরলিধরকে। যদিও সাধারণত এর জন্য ১৪ দিন সময় দেওয়া হয়।

৪ বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি

৪ বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি

প্রসঙ্গত, দিল্লি হিংসা নিয়ে দিল্লি হাইকোর্টে চলা মামলার শুনানি চলাকালীন বিচারপতি মুরলিধর উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে চার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় সমালোচনা করেছিলেন দিল্লি পুলিশের। এই পরিস্থিতিতে তাঁর বদলির নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

কড়া রায় দেওয়ার জন্য পরিচিত বিচারপতি মুরলিধর

কড়া রায় দেওয়ার জন্য পরিচিত বিচারপতি মুরলিধর

এর আগেও বিচারের সময় মুরলিধরকে কড়া নির্দেশ দিতে দেখা গিয়েছিল। ১৯৮৭ সালে উত্তর প্রদেশে গণহত্যার ঘটনায় কড়া নির্দেশ উল্লেখযোগ্য। পাশাপাশি ১৯৮৪ সালে দিল্লিতে শিখ দাঙ্গার ঘটনায় কংগ্রেস নেতা সজ্জনকুমারকে হাজতবাসের নির্দেশ তিনি দিয়েছিলেন। এই পরিপ্রেক্ষিতে বিরোধীদের অভিযোগ, সরকারের অকর্মণ্যতা ঢাকতেই এই নির্দেশিকা জারি করে বদলি করা হল তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+