উত্তর প্রদেশে চাপ বাড়ছে বিজেপির, হাথরাসের পর বালিয়া শ্যুটিং, বিধায়ককে সতর্ক করলেন নাড্ডা

উত্তর প্রদেশে চাপ বাড়ছে বিজেপির, হাথরাসের পর বালিয়া শ্যুটিং, বিধায়ককে সতর্ক করলেন নাড্ডা

উত্তর প্রদেশের হাথরাস কাণ্ডের পর বালিয়া গুলি কাণ্ড চাপ বাড়াচ্ছে উত্তর প্রদেশের যোগী সরকারের উপর। তার উপরে আবার সামনেই প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভা ভোট।তার আগে যোগীর রাজ্যে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে তাতে বিজেপির ভাবমূর্তিতে আঘাত হানতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করে বিজেপি বিধায়ককে সতর্ক করলেন বিজেপি রাজ্য সভাপতি জেপি নাড্ডা।

বালিয়া কাণ্ডে অস্বস্তিতে বিজেপি

বালিয়া কাণ্ডে অস্বস্তিতে বিজেপি

বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়ছে উত্তর প্রদেশে। হাথরাস কাণ্ডের পর বালিয়া গুলিকাণ্ডে চাপে রয়েছে যোগী সরকার। কয়েকদিন আগে উত্তর প্রদেশের বালিয়ায় পঞ্চায়েত বৈঠকে এক গ্রামবাসীকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কের এক সহযোগীর বিরুদ্ধে। সেই ঘটনার পর সহযোগীর কাজকে সমর্থন করে সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং।

সতর্ক করলেন নাড্ডা

সতর্ক করলেন নাড্ডা

বিজেপি বিধায়কের প্রকাশ্যে এই আচরণ নিয়ে সতর্ক করলেন বিজেপির রাজ্যসভাপতি জেপি নাড্ডা। ইতিমধেযেই দলের পক্ষ থেকে সেই বিজেপি বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। তাঁর এই কাজের জন্য সদুত্তর চেয়েছে উত্তর প্রদেশ বিজেপি। তার পরেই জেপি নাড্ডা তাঁকে সতর্ক করে বলেন, প্রশাসনের কাজে যেন কোনও বিধায়ক হস্তক্ষেপ না করেন।

বালিয়া গুলি কাণ্ড

বালিয়া গুলি কাণ্ড

চারদিন আগেই উত্তর প্রদেশের বালিয়ায় বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী গুলি করে হত্যা করে এক সাধারণ গ্রামবাসীকে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন প্রাক্তন সেনা কর্মী সেই অভিযুক্ত ধীরেন্দ্র সিং। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল সে। গতকাল তাঁকে গ্রেফতার করে পুলিস। এই ঘটনায় বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং সবসময় তাঁকে সমর্থন করে গিয়েছেন।

নজরে বিহার ভোট

নজরে বিহার ভোট

বিহারে বিধানসভা ভোটের আগে উত্তর প্রদেশে একের এক ঘটনায় অস্বস্তি বাড়ছে বিজেপিতে। ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে এই আশঙ্কায় চাপ বাড়ছে বিজেপির উপর। সেকারণেই নাড্ডার এই সতর্কতা বলে মনে করা হচ্ছে। বিহারে ভোটের আগে দলে কোনও রকম বিতর্ক চাইছেন না অমিত শাহরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+