সিএএ-নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা, অভিযোগ জেপি নাড্ডার

কলকাতায় সভা করতে এসে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।

কলকাতায় সভা করতে এসে সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরোধিতা করলেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। তিনি অভিযোগ করেছেন মমতা সিএএ নিয়ে ভুল বোঝাচ্ছেন মানুষকে। জেপি নাড্ডা দাবি করেছেন সিএএ-কে কোথাও দেশ থেকে তাড়ানোর কথা বলা হয়নি। উল্টে দেশে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে।

সিএএ-নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা

জেপি নাড্ডার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশের থেকেও তার রাজনীতি আগে থাকে সেকারণেই তিনি সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। শুধু তৃণমূল কংগ্রেস নয় সব বিরোধী রাজনৈতিক দলই সিএএ নিয়ে মানুষকে ভুল পথে চালনা করছে বলে অভিযোগ করেছে তিনি। তাঁর দাবি ভারতে মুসলিমরা অনেক উন্নত জীবন যাপন করেন। যেখানে পাকিস্তানে হিন্দুরা অত্যন্ত সংকটের মধ্যে বসবাস করছে।

সিএএ-র প্রতিবাদে প্রথম দিন থেকেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পথে নেমে মিটিং মিছিল করে সিএএ-র প্রতিবাদে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে দেশে হিংসাত্মক প্রতিবাদের বিরোধিতা করেছেন মমতা। আন্দোলনকারীদের শান্তিপূর্ণ পথে প্রতিবাদে সমিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+