করোনা ভাইরাসে প্রকোপে বিশ্ব-মন্দা দেখা দিয়েছে, আপনার চাকরি বা বেতন কি সুরক্ষিত

করোনা ভাইরাসে প্রকোপে বিশ্ব-মন্দা দেখা দিয়েছে, আপনার চাকরি বা বেতন কি সুরক্ষিত

ইন্টারন্যাশনাল মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ সম্প্রতি জানিয়েছে, করোনভাইরাসের জেরে বিশ্ব-মন্দা তৈরি হয়েছে। বাজারগুলির সামগ্রিক আর্থিক ঘাটতি দেখা দিতে পারে ২.৫ মিলিয়ন ডলার করে। এই পরিস্থিতি থেকে ২০২১ সালের আগে পুনরুদ্ধারের সম্ভাবনা নেই। পরবর্তী 2 মাসের মধ্যে এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে বেরিয়ে আসতে না পারলে ২.৫ ট্রিলিয়ন ডলারের বেশি ঘাটতি হতে পারে।

করোনা ভাইরাসে প্রকোপে বিশ্ব-মন্দা দেখা দিয়েছে, আপনার চাকরি বা বেতন কি সুরক্ষিত

এই পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ বাড়বে। বিশ্বে বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। ২০২০ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমে দাঁড়ায় ১.৫ শতাংশে। শুধু কি তাই, চাকরির বাজারও খারাপ হবে। অনেককে কাজ হারাতে হবে। অনেকের বেতন কাটা হবে। ফলে সাধারণ মানুষ গভীর সংকটে পড়বে।

জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের জন্য করোনভাইরাস মহামারীর বাণিজ্য প্রভাব ৩৪৮ মিলিয়ন ডলার অনুমান করা হয়েছে। এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে শীর্ষ ১৫টি অর্থনীতি। এর ফলে ভারতের আমদানিতে এর প্রভাব পড়তে বাধ্য। ভারতের ট্যুরিজম এবং হসপিট্যালিটি শিল্পের মতো ক্ষেত্রগুলি ৩.৮ কোটি মানুষকে বেকার করে তুলতে পারে।

করোনার প্রকোপে দেশজুড়ে লকডাউন চলছে। এটা তো অর্থনৈতিক লকডাউনও। এই অবস্থায় গো-এয়ার এবং ইন্ডিগো ইতিমধ্যে বেতন হ্রাস করেছে। অটো এবং ইলেকট্রনিক শিল্পগুলি তাদের সাপ্লাই চেনের পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে এই সেক্টর হয় ক্ষচির মুখে পড়বে, নতুবা কোনও বৃদ্ধি হবে না। ইতিমধ্যে লকডাউনের অর্থনৈতিক প্রভাবগুলি অনুভূত হতে শুরু করেছে এবং আগামী মাসগুলিতে আরও বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+