উত্তাল জেএনইউ! পড়ুয়াদের প্রতিবাদ ঠিক কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে

সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সেদিকেই মিছিল করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে চলতে শুরু করেন জেএনইউ-এর বিক্ষুব্ধ ছাত্র ছাত্রীরা। জেএনইউ-র হস্টেলের ভাড়া বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই বিক্ষোভ ক্রমাগত গত এক সপ্তাহ ধরে খবরের শিরোনাম কাড়তে শুরু করে। আর এই সপ্তাহের শুরুতেও পুলিশ-পড়ুয়া ধস্তাধস্তির জেরে তা চরম মাত্রায় উন্নীত হয়।

 দিল্লি পুলিশ ও পড়ুয়াদের বিক্ষোভ

দিল্লি পুলিশ ও পড়ুয়াদের বিক্ষোভ


সোমবার জেএনইউ ক্যাম্পাসে পুলিশ ও পড়ুয়াদের মধ্যে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এরপরই পড়ুয়াদের একাংশের দাবি ছিল ,দিল্লি পুলিশ ছাত্রবিক্ষোভ ঠেকাতে জল কামানের ব্যবহার করেছে। যে অভিযোগ নস্য়াৎ করে দিয়েছে দিল্লি পুলিশ।

মঙ্গলবারও বিক্ষোভ?

মঙ্গলবারও বিক্ষোভ?

সোমবারের উত্তাল জেএনইউ এর রূপ গোটা দেশ দেখেছে। এরপর মঙ্গলবারও ছাত্রদের বিক্ষোভ থামবে না বলেই জানিয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজও জওহরলাল বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগ

পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগ


পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হস্টেলের অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্টদের সঙ্গে কেন্দ্রিয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের তৈরি ৩ সদস্যের কমিটির বৈঠকের আহ্বান করা হয়েছে।

পড়ুয়াদের কোন দাবি

পড়ুয়াদের দাবি JNUSU এর তরফে পড়ুয়ারা শান্তিপূর্ণভাবে ধরনায় বসেছিলেন। এমন সময় রাস্তার আলো বন্ধ করে পুলিশ বেধড়ক মারধর করে ছাত্রদের। সংগঠনের তরফে এক প্রতিবন্ধী ছাত্রকেও দিল্লি পুলিশ মারধর করতে ছাড়েনি বলে ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা। একাধিক ক্ষেত্রে দেখা যায়, ক্যাম্পাসের জোর বাগ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার দৌড়ে পুলিশের কোপ থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করতে থাকেন পড়ুয়ারা। এমন অবস্থার পর আজ কোনপথে জেএনিউএর পরিস্থিতি এগোয় সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+