'আমি মুসলমান, জেএনইউ-এর সাত বছরে প্রথম এটা অনুভব করানো হল', উমর খালিদ
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : "আমি কাউকে ৮০০ বার ফোন করিনি।" রবিবার নিখোঁজ অবস্থা থেকে ফিরে এসে এমনই দাবি করল উমর খালিদ। পুলিশের মতে, এই যুবক সহ আরও কয়েকজন জেএনইউ-তে আফজল গুরু সম্পর্কিত বিতর্কিত অনুষ্ঠানের আয়োজন করেছিল।
খালিদ সহ পাঁচ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছিল। তবে নিজে থেকেই রবিবার রাতে দিল্লির জেএনইউ ক্যাম্পাসে ফিরে এসেছে খালিদ সহ বাকীরা।

ফিরে এসে খালিদের বক্তব্য, আমরা কোনও ভুল কাজ করিনি। কেন সংবাদমাধ্যমে বলা হচ্ছে আমি মধ্যপ্রাচ্য বা কাশ্মীরে ৮০০ বার ফোন করেছি তা আমি জানি না। এর সঙ্গে খালিদের বক্তব্য, গত সাত বছর ধরে সে জেএনইউ-এর সঙ্গে জড়িত। এত বছরে এই প্রথম গত দশদিন ধরে নিজেকে মুসলমান বলে মনে করানো হয়েছে।
খালিদ ছাড়াও অনন্ত প্রকাশ, আশুতোষ কুমার, রাম নাগ ও অনির্বাণ ভট্টাচার্য নামে যুবকেরা জেএনইউ ক্যাম্পাসে ফিরে এসেছে। এদের বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি করা হয়েছিল।
খালিদের বক্তব্য, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। মিডিয়ার অতিরঞ্জিত করে দেখানো ঘটনা ও কেন্দ্রীয় সরকারের শত্রুপরায়ণতার কারণে কোনও কারণ ছাড়াই তাঁদের উপরে আক্রমণ ও অত্যাচার চলছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications