দিল্লি বিধানসভা ভোটে লড়বে জেজেপি, জোটে নতুন আশা দেখছে বিজেপি
জমে উঠেছে দিল্লির বিধানসভা ভোটের আগের রাজনৈতিক পরিস্থিতি। জেজেপি দিল্লি বিধানসভা ভোটে লড়বে বলে ঘোষণা করেছে।
জমে উঠেছে দিল্লির বিধানসভা ভোটের আগের রাজনৈতিক পরিস্থিতি। জেজেপি দিল্লি বিধানসভা ভোটে লড়বে বলে ঘোষণা করেছে। এতে নতুন করে জোটের আশা দেখছে বিজেপি। কারন হরিয়ানাতে বিজেপির সঙ্গে জেজেপি জোট গড়েই সরকার গড়েছে। দিল্লিতেও যদি বিজেপির সঙ্গে জোট হয়ে যায় তাহলে বিজেপির ভোট বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।

ঝাড়খণ্ড, মহারাষ্ট্র বিধানসভা ভোটে ধাক্কা খাওয়ার পর দিল্লির ভোট নিয়ে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সবার আগে প্রচার ময়দানে নেমেছেন অমিত শাহরা। মোদী নিজে রামলীলা ময়দানে প্রচার শুরু করেছেন। এদিকে বিজেপি আগে থেকেই শিরোমণি আকালি দলের সঙ্গে জোট গড়ে দিল্লির ভোটে লড়াইয়ের পরিকল্পনা শুরু করে দিয়েছে। তাতে জেজেপি সামিল হলে বিজেপির ভাগে লাভ হবে তাতে কোনও সন্দেহ নেই।
যদিও সমীক্ষা বলছে আবারও আপই ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। কারণ দিল্লিতে এখনও আপের সমর্থক বেশি। দিল্লিবাসী বিজেিপ কংগ্রেসের থেকে আপের উপরেই বেশি আস্থা রেখেছেন। এদিকে ভোট টানতে বিজেপির তারকা নেতা মনোজ তিওয়ারি ঘোষণা করেছে ক্ষমতায় এলে আপের থেকে পাঁচ গুণ বেশি সুবিধা দিল্লি বাসীকে দেবেন।












Click it and Unblock the Notifications