করোনা ভাইরাসের সচেতনতায় নয়া উদ্যোগ জিও, বিএসএনএলের

রোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশে। তারসঙ্গে পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব।

করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দেশে। তারসঙ্গে পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব। এই পরিস্থিতিতে দেশবাসীকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে নয়া উদ্যোগ নিয়েছে একাধিক টেলিকম সংস্থা। রিলয়েন্স জিও, বিএসএনএলের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সচেতনতা প্রচারে।

করোনা ভাইরাসের সচেতনতা প্রচার

করোনা ভাইরাসের সচেতনতা প্রচার

করোনা ভাইরাস নিয়ে দেশবাসীেক সচেতন করতে এগিয়ে এলো টেলিকম সংস্থাগুলিও। রিলায়েন্স জিওর কলার টিউন হিসেবে করোনা ভাইরাস সচেতনা শুরু করেছে। রিলায়েন্সের যেকোনও নম্বরে অন্য নেটওয়ার্কের কেউ ফোন করলেই শুনতে পাবেন করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার বার্তা। একই সঙ্গে করোনা ভাইরাস নিয়ে দেশের আপডেটেড খবরও জানতে পারবেন গ্রাহকরা। সব তথ্য দেওয়া থাকছে কলার টিউনে। করোনা ভাইরাস মোকাবিলায় কী কী সাবধানতা নিতে হবে সেকথাও জানানো হচ্ছে কলার িটউনে। একই ভাবে প্রচার চালাচ্ছে বিএসএনএলও।

হোয়াটসঅ্যাপেও চলছে প্রচার

হোয়াটসঅ্যাপেও চলছে প্রচার

হোয়াটসঅ্যাপের মাধ্যমেও প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। করোনা ভাইরাস নিয়ে মুম্বইয়ের এক যুবক করোনা ভাইরাস নিয়ে সচেতনতা প্রতার মেসেজ তৈরি করেছেন। সেগুলিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীও ভিডিও বার্তায় করোনা ভাইরাস নিয়ে গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে সতর্ক করেছেন।

করোনা সংক্রামিত ৩৩

করোনা সংক্রামিত ৩৩

ভারতে এখনও পর্যন্ত ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। জম্মু কাশ্মীরেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। অসমের এক করোনা ভাইরাস আক্রান্ত মার্কিনি পর্যটকের সংস্পর্শে ১২৭জন আসায় নতুন করে উদ্বেগ বেড়েছে দেশে। অসমে হাই অ্যালার্ট জারি করেছে রাজ্য সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+