Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SSC recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর, সুপ্রিম কোর্টে জামিন জীবনকৃষ্ণ সাহার

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে নিজের মোবাইল ফোন পুকুরের জলে ফেলে দিয়েছিলেন বিধায়ক।

তাঁর বাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে সেই মোবাইল উদ্ধার করে ইডি। তারপরে তাঁকে গ্রেফতার করা হয়। এবং তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। সেই প্রমাণ লোপাট করতেই মোবাইল ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল।

Jibankrishna Saha

বহরমপুরের ভোট শেষ হতেই সুপ্রিম কোর্টে জামিন জীবনকৃষ্ণ সাহার। গতকাল কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী দাবি করেছিলেন বড়ঞাতে কংগ্রেসের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে খবর পাচ্ছিলেন তিনি। তার পরের দিনই বড়ঞার বিধায়কের জামিন হয়েছে। আদালতে জীবনকৃষ্ণ সাহার হয়ে সওয়াল করেছিলেন মুকুল রোহতগি।

কিন্তু আদালত তাঁকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন দিলেও জেলমুক্তি হচ্ছে না। কারণ বড়ঞার বিধায়কের বিরুদ্ধে এখনও নানা অভিযোগে মামলা চলছে। সেকারণে তিনি জামিন পেলেও ছাড়া পাবেন না। সেই মামলা গুিলতে যেহেতু এখনও বিচারাধীন রয়েছে সেকারণে এখনও জেলে থাকবেন তিনি। গত বছর ১৪ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি শুরু করে ইডি-সিবিআই। জীবনকৃষ্ণের কান্দির বাড়িতে তল্লাশি চালাচ্ছে।

প্রায় ২ দিন ধরে তল্লাশি চালানো হয় তাঁর বাড়িতে।তারপরে ১৭ এপ্রিল মধ্য রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নবম এবং দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির অভিযোগ রয়েছে। কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। এরপ আগে নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগের প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টে। তাতে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে।

সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন শিক্ষকরা। এই নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। বিশেষ করে ভোটের ময়দান তেতে উঠেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে জোর রাজনৈতিক চাপান উতোর চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+