জঙ্গি হামলা চালাতে পারে জঈশ, সতর্ক করল গোয়েন্দারা

জঙ্গি হামলা চালাতে পারে জঈশ, সতর্ক করল গোয়েন্দারা

ফের জঙ্গি নিশানায় ভারত। জঈশ-ই-মহম্মদ ভারতে নাশকতা চালাতে পারে গোপন সূত্রে এমনই খবর পেয়েছে গোয়েন্দারা। অযোধ্যার রায়ের জেরেই এই হামলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে একাধিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। র, আইবি সহ সেনার গোয়েন্দারাও জঙ্গি হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে।

জঙ্গি হামলা চালাতে পারে জঈশ, সতর্ক করল গোয়েন্দারা

গোয়েন্দারা জানিয়েছে সীমান্তের ওপার থেকে গত ১০ দিন ধরে বিভিন্ন ফ্রিকোয়েন্সির আনাগোনা বেড়েছে। তাতেই অশনি সঙ্কেত দেখছে তারা। ডার্ক ওয়েব মারফত কোডে এই ফ্রিকোয়েন্সি দিয়ে কথপোকথন চলছে। সেই কোড গুলি জানতে পেরে ঘুম উড়েছে গোয়েন্দাদের। তারপরেই জঙ্গি হামলার সম্ভাবনার কথা জানিয়ে সতর্ক করা হয়েছে।

এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন পাকিস্তানের জঙ্গি সংগঠন জঈশ নাশকতার পরিকল্পনা করেছে। এবং সেটা বড় মাপের কোনও সন্ত্রাস বলে জানিয়েছেন তাঁরা। জঙ্গিদের অন্যতম উদ্দেশ্য ভারতে জাতি সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি করা।
যদিও কাশ্মীর সিদ্ধান্তের পর থেকেই ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। সেকারণে কাশ্মীরে কড়া নিরাপত্তার বেষ্টনিতে মুড়ে দেওয়া হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন এবার জঙ্গিদের নিশানায় রয়েছে রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ ও হিমাচল প্রদেশ।

অযোধ্যা রায় ঘোষণার কয়েক সপ্তাহ আগেই পাঁচ জঙ্গি নেপাল সীমান্ত গিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। অযোধ্যা সহ উত্তর প্রদেশের একাধিক জায়গায় তারা গা-ঢাকা িদয়েছে বলে খবর পেয়েছিলেন গোয়েন্দারা। তারপর উত্তর প্রদেশ সরকারকে সতর্কও করেছিল গোয়েন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+