গান্ধী না গডসে বেছে নিন নীতীশ! পিকে-কে পাল্টা ‘ব্যবসা’র পরামর্শ জেডিইউয়ের

নীতীশ কুমারকে প্রকারান্তরে আদর্শচ্যুত মুখ্যমন্ত্রী বলে একহাত নিলেন প্রশান্ত কিশোর। তাঁর স্পষ্ট বার্তা, আগে ঠিক করুন আপনার আদর্শ কে।

নীতীশ কুমারকে প্রকারান্তরে আদর্শচ্যুত মুখ্যমন্ত্রী বলে একহাত নিলেন প্রশান্ত কিশোর। তাঁর স্পষ্ট বার্তা, আগে ঠিক করুন আপনার আদর্শ কে। তারপর আপনি বিজেপির সঙ্গে জোট করার কথা ভাববেন। আপনি মুখে বলেন আপনার আদর্শ মহাত্মা গান্ধী অথচ নাথুরাম গডসের সমর্থনকারীদের সঙ্গে জোট বেঁধে চলছেন।

গান্ধী না গডসে বেছে নিন নীতীশ! পিকে-কে পাল্টা জেডিইউয়ের

প্রশান্ত কিশোরের এই বিবৃতির পর তাঁকে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকতে বলেছেন জেডিইউয়ের প্রবীণ নেতা কেসি ত্যাগী। তিনি বলেন, প্রশান্ত কিশোর এখন আপের পরামর্শদাতা। তিনি আপকে গিয়ে পরামর্শ দিন। আমাদের তাঁর পরামর্শ দরকার নেই।

জেডিইউয়ের তরফে আরও বলা হয়, প্রশান্ত কিশোর ব্যবসা ছাড়া কিছুই বোঝেন না। তাই তিনি মন দিয়ে ব্যবসা করুন। রাজনীতি আপনার জন্য নয়। প্রশান্ত কিশোরের ভালো হবে জেডিইউকে ছেড়ে ব্যবসার জন্য সময় ব্যয় করলে। উল্লেখ্য, যখন প্রশান্ত কিশোর বিভিন্ন দলের হয়ে কাজ শুরু করেছিলেন, তখনই ত্যাগী বলেছিলেন এটা অনৈতিক।

তিনি বলেন, যিনি নিজে অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন, তিনি আবার নীতির বুলি আওড়াচ্ছেন। উল্লেখ্য, প্রশান্ত কিশোর বলেন, নীতীশ কুমার সর্বদা বলে থাকেন কখনই গান্ধী, জেপি আর লোহিয়ার আদর্শ থেকে সরে আসা উচিত নয়। অথচ তিনিই নাথুরাম গডসের সমর্থনকারীদের সঙ্গে হাত মিলিয়ে সরকার চালাচ্ছেন। গডসে আর গান্ধীজিকে একসঙ্গে নিয়ে চলা যায় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+