কংগ্রেস নয় এবার ওয়েইসিকে পাশে নিয়ে বিজেপিকে টক্কর দিতে চাইছে জেডিএস
এবার আর কংগ্রেস নয়। বিজেপিকে টক্কর দিতে অন্যকোনও রাজনৈতিক দলের সাহায্য চাইছেন কুমারস্বামী। সেকারণে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএমের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওয়েইসির দলেকে জোট গড়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
জানা িগয়েছে কর্নাটকে এআইএমআএমের সভাপতি উসমান ঘানির সঙ্গে বৈঠক করেছেন কুমারস্বামী। সংখ্যা লঘু ভোট হাতে রাখতেই মিমের সঙ্গে হাত মেলাতে চাইছে জেডিএস। কর্নাটকের হুবিলিতে হয়েছে এই বৈঠক। সূত্রের খবর জেডিএসের সঙ্গে নাকি আসন ভাগাভাগি নিয়েও কথা হয়েছে ওয়েইসির পার্টির। মনে করা হচ্ছে জেটিএসের কাছে তিন থেকে চারটি আসন চেয়েছে এআইএমএইএম।

যদিও কুমারস্বামী জানিয়েছেন এই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। মিমের দাবি মত আসন ছাড়া যাবে কিনা তা আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে । কয়েক সপ্তাহ আগেই মিমের কর্নাটক প্রধান উসমান ঘানি বলেছিলেন তিনি জেডিএসের সঙ্গে জোট গড়ার চেষ্টা চলছে। কর্নাটকে বিধানসভা নির্বাচনে ২৫টি আসনে প্রার্থী দিচ্ছে মিম। কর্নাটকের রাজনীতিতে জায়গা করে নিয়েই মিম জেডিএসের সঙ্গে জোট গড়ার চেষ্টা করছে বলে মনে করছিলেন রাজনীতিকরা।
এদিকে ২২৪টি আসনে প্রার্থী দিচ্ছে জেডিএস। কুমারস্বামী জানিয়েছিলেন কয়েকটি আসনের জন্য জোট চাইছেন তিনি। তবে এখনও পর্যন্ত জোট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হাসান কেন্দ্রটি নিয়ে জটিলতা রয়েছে জেডিএসে। সেকারণেই সংখ্যা লঘু ভোট ব্যাঙ্ক টিকিয়ে রাখতে এই আসনে জোট চাইছেন কুমারস্বামী। তবে কংগ্রেসের সঙ্গে যে এবার কোনও ভাবেই তাঁর দল জোটের পথে হাঁটবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন।

ইতিমধ্যেই প্রচারে পারদ চড়িয়েছেন কুমারস্বামী। গতকাল প্রচার সভা থেকে বড় ঘোষণা করেছেন তিনি। কুমারস্বামী বলেছেন চাষির ছেলেকে বিয়ে করলে ২ লক্ষ টাকা দেওয়া হবে। চাষীর ছেলেদের বিয়ে করায় অনিহা দেখা দিয়েছে মেয়েদের মধ্যে। সেই প্রবণতা দূর করতেই তাঁর এই ঘোষণা বলে মন্তব্য করেছেন কুমারস্বামী।












Click it and Unblock the Notifications