Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল! মোদীর 'অস্বস্তি' বাড়িয়ে রাহুলের দলের পথে নেতা, দেখুন ভিডিও

বিজেপি ছাড়লেন রাজস্থানের বিজেপি বিধায়ক তথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং-এর ছেলে মানবেন্দ্র সিং। একইসঙ্গে তিনি জানান, বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল।

বিজেপি ছাড়লেন রাজস্থানের বিজেপি বিধায়ক তথা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং-এর ছেলে মানবেন্দ্র সিং। একইসঙ্গে তিনি জানান, বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল। রাজস্তানের বারমেঢ় জেলার পাছপাদ্রায় স্বাভিমান র‍্যালিতে তিনি বলেন, কমল কা ফুল, বড়ি ভুল। অর্থাৎ বিজেপির সঙ্গে যুক্ত হওয়াটা তার বড় ভুল সিদ্ধান্ত ছিল।

বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল! মোদীর অস্বস্তি বাড়িয়ে রাহুলের দলের পথে নেতা, দেখুন ভিডিও

মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিতে পারেন বলেও জানা গিয়েছে। তবে সেই দলের কোনও নেতার সঙ্গে কথা হওয়ার ঘটনাকে অস্বীকার করেছেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজস্থানে বিজেপি পরাস্ত হবে বলে দাবি করেছে সেখানকার কংগ্রেস নেতৃত্ব।

স্বাভিমান র‍্যালিতে মানবেন্দ্র সিং-এর স্বাভিমান সেনার নেতারা স্থানীয় জনতাকে প্রশ্ন করেন, পরবর্তী সিদ্ধান্ত কী হওয়া উচিত। তখন সমবেত জনতা বলে ওঠে কংগ্রেসে যোগদান। মানবেন্দ্র সিং জানিয়েছেন, জনতার রায় তিনি গ্রহণ করবেন।

কংগ্রেস সূত্রে খবর, দলের সাধারণ সম্পাদক অশোক গেহলট এবং রাজস্থান কংগ্রেসের সভাপতি সচিন পাইলটের সঙ্গে মানবেন্দ্র সিং-এর কথা হয়েছে। তাঁরাও স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলেছেন। বারমেঢ়ে মানবেন্দ্র সিং-এর যোগদান দলে কতটা প্রভাব ফেলতে পারে, সেই তথ্যও সংগ্রহ করেছেন তাঁরা। কংগ্রেস সূত্রে দাবি, মানবেন্দ্র সিং কংগ্রেসে যোগ দিলে রাজপুত ভোটে ভাগ বসাতে পারবে তারা। কেননা মানবেন্দ্রের স্বাভিমান র‍্যালিতে হাজির ছিলেন রাজপুত নেতারা।

বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল! মোদীর অস্বস্তি বাড়িয়ে রাহুলের দলের পথে নেতা, দেখুন ভিডিও

২০১৪-র নির্বাচনে মানবেন্দ্র সিং-এর বাবা তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিংকে টিকিট দেয়নি বিজেপি। ২০১৪-র নির্বাচনের প্রাক্কালে বর্তমান প্রধানমন্ত্রী তাঁকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন মানবেন্দ্র। নির্দল হিসেবে লড়াই করে পরাজিত হয়েছিলেন যশবন্ত সিং। অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ দফতরের দায়িত্ব সামলেছিলেন তিনি।

রাজনৈতিক মহলের খবর, যশবন্ত সিংকে ছেটে ফেলার পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মানবেন্দ্র সিং যে ক্ষুব্ধ তা হয়ত বুঝতে অসুবিধা হয়নি বসুন্ধরা রাজের। তাই ৪০ দিনের গৌরব যাত্রার মধ্যে নিয়ে মানবেন্দ্র সিং-এর সিও কেন্দ্রটিকে রাখেননি বসুন্ধরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+