লুকিয়ে আর বাড়ি ফেরা হল না! জঙ্গিদের গুলিতে মৃত্যু এসআই-এর
জঙ্গিদের গুলিতে মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের গোয়েন্দা বিভাগে কর্মরত সাব-ইনস্পেক্টর ইমতিয়াজ আহমেদ মিরের। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ওয়াহিবাগে তাঁর গাড়ির ওপর হামলা চালায় জঙ্গিরা।
জঙ্গিদের গুলিতে মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের গোয়েন্দা বিভাগে কর্মরত সাব-ইনস্পেক্টর ইমতিয়াজ আহমেদ মিরের। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ওয়াহিবাগে তাঁর গাড়ির ওপর হামলা চালায় জঙ্গিরা। গাড়ি থেকে বের করে গুলি করে মারা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রশাসনের উপদেশ অমান্য করেই সন্তেবাগের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ইমতিয়াজ আহমেদ মির। নিজের বেশ বদল করে এই প্রাইভেট গাড়ি ভাড়া করেছিলেন তিনি। যদিও কোনও কিছুকেই পরোয়া করেনি জঙ্গিরা। পথেই গাড়িটিকে অপহরণ করে জঙ্গিরা। নিয়ে যাওয়া হয় রুমসি নালা এলাকায়। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়।

সূত্রের খবর অনুযায়ী প্রশাসনের তরফে ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। এলাকা থেকে বুলেট বিদ্ধ দেহ উদ্ধারের কথাও জানানো হয়েছে।
এর আগেও একাধিক এসপিও-কে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গিদের চাপে অনেকেই চাকরিতে ইস্তফা দিতে বাধ্য হন।












Click it and Unblock the Notifications