ভারতের করোনা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার 'একপাক্ষিক' খবর 'কাউন্টার' করতে দিল্লির বড় পদক্ষেপ, ময়দানে জয়শঙ্কর

ভারতের করোনা নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার 'একপাক্ষিক' খবর 'কাউন্টার' করতে দিল্লির বড় পদক্ষেপ, ময়দানে জয়শঙ্কর

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মিডিয়ায় একাধিক খবর উঠে আসতে থাকে। অস্ট্রেলিয়ার নামী সংবাদমাধ্যমে ভারতের পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো নিয়ে রীতিমতো জবাব দিয়েছে সেখানে অবস্থিত ভারতীয় দূতাবাস। এবার সেই প্রেক্ষাপটে ভারতীয় কূটনীতিকদের প্রতি বড় বার্তা দিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

 ভার্চুয়াল বৈঠক ও জয়শঙ্কর

ভার্চুয়াল বৈঠক ও জয়শঙ্কর

করোনার জেরে ভারতের বর্তমান করুণ পরিস্থিতির জন্য
বহু বিদেশী মিডিয়া , মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর এই বিষয়টি নিয়ে মোদী সরকারের সমালোচনা বহু আন্তর্জাতিক সংবাদপত্রে উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে এক সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় আমলাদের প্রতি বিশেষ বার্তা দেন।

 বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তা

বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তা

বিদেশমন্ত্রী সাফ জানান, আন্তর্জাতিক মিডিয়ার এক পাক্ষিক খবরকে এবার কাউন্টার করার সময় এসেছে। আর তার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় দূতাবাস থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় সরকারি কূটনীতিকদের উদ্দেশে বার্তা দেন জয়শঙ্কর। বৈঠকে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা যুদ্ধ জয়ে ভারত তৎপরতার সঙ্গে কী কী পদক্ষেপ নিচ্ছে।

বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

এই মুহূর্তে করোনা পরিস্থিতি সামাল দিতে ভরাতের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দ্রুত কীভাবে ভিন দেশ থেকে উপযুক্ত গন্তব্যে পাঠানো যাবে, তার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এবিষয়ে আবগারী দফতর সহ বিভিন্ন বিধি সম্পর্কেও আলোচনা হয় গুরুত্ব সহকারে।

 বিদেশী মিডিয়ার 'একপাক্ষিক ' খবর ও ভারত

বিদেশী মিডিয়ার 'একপাক্ষিক ' খবর ও ভারত

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে বিদেশী মিডিয়া যেভাবে করুণ ছবি তুলে ধরছে, তার পাশাপাশি, ভারত কীভাবে এই জটিল সময়ে লড়ছে তার বিষয়ে মানুষকে অবহিত করার বার্তা দেয় দিল্লি। এবিষয়ে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। সেই পদক্ষেপ জনতার কাছে তুলে ধরার বার্তা দেন জয়শঙ্কর। এবিষয়ে কূটনীতিকদের সচষ্ট হওয়ার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+