রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা, প্রচ্ছন্নে চাপ বাড়াচ্ছেন অমিত শাহরা

রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা, প্রচ্ছন্নে চাপ বাড়াচ্ছেন অমিত শাহরা

সচিন পাইলটকে নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি। কিন্তু রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতির উপর শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। আর তলে তলে ঘুঁটি সাজাচ্ছেন অমিত শাহরা। রাজস্থানে কংগ্রেসকে চাপে ফেলতে অশোক গেহলটের ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে আয়কর তল্লাশি শুরু হয়েছে।

অশোক ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা

অশোক ঘনিষ্ঠের বাড়িতে আয়কর হানা

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দুই ঘনিষ্ঠের বাড়িতে আজ সকাল থেকে শুরু হয়েছে আয়কর তল্লাশি। একজন কংগ্রেস নেতা ধর্মেন্দ্র রাঠোর। অন্যজন জয়পুরের গয়না ব্যবসায়ী রাজীব অরোরা। জয়পুর এবং কোটা দুটি জায়গাতেই এই দুজনের বাড়িতে আয়কর তল্লাশি শুরু হয়েছে। একাধিক বিদেশি সংস্থার সঙ্গে তাঁদের আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে বলে দাবি।

 কংগ্রেসকে চাপে রাখার চেষ্টা

কংগ্রেসকে চাপে রাখার চেষ্টা

অভিযোগ অনেক দিন আগের হলেও আয়কর তল্লাশি একেবারে মোক্ষম সময়ে শুরু করা হয়েছে। কংগ্রেসকে চাপে রাখতেই অমিত শাহদের এই ছক বলে মনে করা হচ্ছে। সেকারণেই ঠিক সচিন পাইলট যখন বিদ্রোহ ঘোষণা করল, ঠিক সেই সময়েই অশোক ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিলেন আয়করের আধিকারিকরা। পূর্ব পরিকল্পিত ঘটনা ছাড়া একে অন্য কিছু বলতে নারাজ কংগ্রেস।

রণদীপের কটাক্ষ

রণদীপের কটাক্ষ

অশোক গেহলটের দুই ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে আয়কর হানা শুরু হওয়ার পরেই টুইটে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সরজেওয়ালা। তিনি টুইটে লিখেছেন, এবার ইডি কখন আসবে। আগেও কংগ্রেস অভিযোগ করেছে সরকারি তদন্তকারী এজেন্সিগুলিকে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। রাজস্থানে তারই উদাহরণ দেখা যাচ্ছে বলে দাবি কংগ্রেসের।

হাত বাড়াচ্ছে বিজেপি

হাত বাড়াচ্ছে বিজেপি

মধ্যপ্রদেশের পর এবার রাজস্থান দখলের লড়াই। ওত পেতে রয়েছেন অমিত শাহর। যদিও সচিন পাইলটকে দলে টানার চেষ্টা খুব একটা সফল হয়েছে বলে মনে হয় না বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+