‌তিন বছরে রফতানি হবে ৪০ কোটির, রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্সের লক্ষ্য এটাই

‌তিন বছরে রফতানি হবে ৪০ কোটির, রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্সের লক্ষ্য এটাই

রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স (আইটি ও ই) বিভাগ আগামী তিন বছরে রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪০,০০০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যা‌য়ের সরকার ২০১১ সালে দায়িত্ব গ্রহণের পরে আইটি রফতানিতে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এই বিভাগটি।

‌তিন বছরে রফতানি হবে ৪০ কোটির, রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্সের লক্ষ্য এটাই


পূর্ব ভারতের সবচেয়ে বড়ো উদ্যোক্তাদের সম্মেলন টাইকন কলকাতা ২০২০–তে এসে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, '‌২০১০–১১ সালের অর্থবর্ষে তথ্য–প্রযুক্তির রফতানি ৮,৩৩৫ কোটি থেকে ২০২৮–১৯ সালের অর্থবর্ষে তা বেড়ে হয়েছে ২২,৮৯৭ কোটি। আগামী তিন বছরে আমি ৪০ কোটি রফতানির লক্ষ্যে যাব বলে স্থির করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন হল আইটিকে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের শহরগুলিতে নিয়ে যাওয়া এবং রাজ্য জুড়ে আমাদের ১৭টি আইটি পার্ক কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলে অবস্থিত।’‌ অমিত মিত্র জানান, জাপানের বিরাট সফটওয়্যার সংস্থা ফুজিসফট রাজ্য সরকারের অংশীদার হতে চেয়েছ। তাতে এমএসএমই থ্রিডি ডিজাইনের প্রযুক্তিতে আরও উন্নতি করবে।

দু’‌বছর আগে বেঙ্গল গ্লোবল বিজনেস সামিটে ফুজিসফটের সঙ্গে রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগের মউ চুক্তি সাক্ষর হয়ে গিয়েছে। পেশাদার প্রযুক্তি কর্মীকে ফুজিসফট কাটিং এজ প্রযুক্তির প্রশিক্ষণ দেবে। জানা গিয়েছে, রাজ্য সরকার সংস্থাটিকে একটি তিনতলা ভবন বরাদ্দ করেছে এবং ইতিমধ্যে সাতটি থ্রিডি প্রিন্টার চালু করা হয়েছে। এখানে ফুজিসফট সেন্টার অব এক্সিলেন্স তৈরি করা হবে এবং মার্চ মাসে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+