IT-BPO খাতের ভবিষ্যৎ অন্ধকার? মানুষের চেয়েও দক্ষ হবে AI, বিস্ফোরক ভবিষ্যদ্বাণী বিনোদ খোসলার, কী বললেন?
কৃত্রিম মেধা আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব অর্থনীতি এবং চাকরির বাজার আমূল পরিবর্তন এনে দেবে, ঠিক এরকমই মত প্রযুক্তি উদ্যোক্তা এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট ভিনোদ খোসলা (venture capitalist Vinod Khosla)-র। ইন্ডিয়া এআই সামিট (AI SUMMIT)-এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে IT পরিষেবা এবং BPO খাত প্রায় সম্পূর্ণ ভাবে হারিয়ে যেতে পারে। আর ১৫ বছরের মধ্যে অধিকাংশ দক্ষতাভিত্তিক কাজগুলি এআই (AI)-এর দখলে চলে যাবে।

খোসলা জানান যে, ইন্টারনেট অথবা স্মার্টফোনের বিপ্লবের থেকেও অনেক বড় পরিবর্তন আনছে এআই (AI)। তাঁর মতে, আগামী পাঁচ বছরের মধ্যে এআই (AI) বেশিরভাগ মানুষের চেয়েও বেশি দক্ষ হয়ে উঠবে। নানা অর্থনৈতিক কাজ অর্থাৎ অ্যাকাউন্টিং, চিকিৎসা, চিপ ডিজাইন, সেলস সমস্ত ক্ষেত্রেই দক্ষ হয়ে উঠবে এআই (AI)। তারপরে কায়িক শ্রমের ক্ষেত্রেও মানুষের বদলে রোবট আসতে পারে। ২০৩৫ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে বড়সড় মুদ্রাস্ফীতির বদল আসতে পারে বলেও তাঁর দাবি।
তবে খোসলা এই বিষয়টিকে শুধুমাত্র হুমকি হিসেবে একদমই দেখছেন না। তাঁর মতে, স্বাস্থ্য, শিক্ষা এবং আইনি পরিষেবা প্রায় বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এই এআই (AI)। সরকার যদি সঠিক নীতি নেয় তাহলে ন্যূনতম জীবনযাত্রার মান অনেকটাই উন্নত করা সম্ভব হবে।
ভারতের প্রসঙ্গে তিনি বলেন যে, শুধুমাত্র চাকরি তৈরির পুরনো মডেলে আটকে থাকলেই চলবে না। IT এবং BPO-র বদলে ভারতকে AI-ভিত্তিক পণ্য এবং পরিষেবার বড় রফতানিকারক হতে হবে। তরুণ প্রজন্মকে এখন সেই দিকেই প্রস্তুত করতে হবে।
মার্কিন রাজনীতি নিয়েও খোসলা সরব হয়েছেন। তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি দীর্ঘমেয়াদে আমেরিকার উদ্ভাবনশক্তিকে অনেকটা ক্ষতিগ্রস্ত করবে। বৈধ অভিবাসনই উদ্ভাবন এবং অর্থনৈতিক বৃদ্ধির বড় চালিকা শক্তি বলে মত তাঁর।
খোসলার বার্তা স্পষ্ট যে, এআই (AI) দ্রুত গতিতে আসছে, আর যারা আগে থেকে প্রস্তুত থাকবে, তারাই ভবিষ্যতের অর্থনীতিতে এগিয়ে থাকবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications