সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ রুখতে নভেম্বরেই স্যাটেলাইট লঞ্চ করবে ইসরো, জেনে নিন বিস্তারিত

কার্টোস্যাট-৩ ছাড়া আরও দটি স্যাটেলাইট লঞ্চ করার তোরজোড় শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই স্যাটেলাইটগুলি মহাকাশ থেকে ভারতীয় সীমান্তের উপর নজর রাখবে। ২৫ নভেম্বর শ্রীহরিকোটা থেকে লঞ্চ করার কথা কার্টোস্যাট-৩। বাকি দুটি স্যাটেলাইট ডিসেম্বরে লঞ্চ করার কথ ভাবছে ইসরো।

কার্টোস্যাট-৩

কার্টোস্যাট-৩

কার্টোস্যাট স্যাটেলাইটটি কার্টোগ্রাফি বা মানচিত্রনির্মানকারী স্যাটেলাইট। এই স্যাটেলাইটটি রিস্যাট সিরিজ স্যাটেলাইটের অন্তর্গত। এই রিস্যাটের সাহায্যেই ভারত বালাকোটে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে সমর্থ হয়েছিল। কার্টেস্যাট-৩ এই সিরিজের থার্ড জেনারেশন স্যাটেলাইট। এটির উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা হাই রেজলিউশনের ছবি তুলতে সক্ষম। মাত্র ২৫ সেন্টিমিটার দূর্তবের জিনিসকেও আলাদাভাবে বোঝাতে সক্ষম এই স্যাটেলাইটের ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যেই ভারতীয় সেনা সীমান্তে নজর রাখতে পারবে ও কোনও রকম অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে সক্ষম হবে।

পিএসএলভি-র সাহায্যে লঞ্চ

পিএসএলভি-র সাহায্যে লঞ্চ

৫০৯ কিলোমিটার উচু কক্ষপথে এই স্যাটেলাইটটি ঘুরবে। এটি ৯৭.৫ ডিগ্রি বাঁকে ভআরতের সীমান্তের উপর নজর রাখবে। আবহাওয়া ভালো থাকলে ২৫ নভেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিতি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে এই কার্টোস্যাট-৩। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি সি৪৭ রকেট ব্যবহার করে এই স্যাটেলাইটটি লঞ্চ করবে ইসরো। এটি ইসরোর শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা ৭৪তম লঞ্চ ভেহিকেল।

ডিসেম্বরে রিস্যাটের আরও দুটি স্যাটেলাইট লঞ্চ

ডিসেম্বরে রিস্যাটের আরও দুটি স্যাটেলাইট লঞ্চ

এই একই লঞ্চে কার্টোস্যাট ছাড়াও থাকবে ১৩টি অন্য কমার্সিয়াল ন্যানো স্যাটেলাইট। এই সবকটি স্যাটেলাইট আমেরিকার। আমেরিকার সঙ্গে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তির ভিত্তিতেই এই স্যাটেলাইটগুলি লঞ্চ করবে ইসরো। এছাড়া ইসরো ডিসেম্বরে লঞ্চ করতে চলেছে রিস্যাট-২বিআর-১ ও রিস্যাট-২বিআর-২। কার্টোস্যাট-৩ এর পাশাপাশি এইগুলো ভারতীয় সেনাকে সীমান্তের উপর নজর রাখতে সাহায্য করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+