মমতা-রাজনাথ-চিদাম্বরম থেকে প্রণব-হিলারি এক ছাদের তলায়! মুকেশ-কন্যার বিয়েতে রাজনীতিকদের চাঁদের হাট
এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে জুড়ে যতটা ছিল গ্ল্যামার আর আড়ম্বর, ততটাই তার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি।
এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিয়ে জুড়ে যতটা ছিল গ্ল্যামার আর আড়ম্বর, ততটাই তার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজনাথ সিং, চিদাম্বর থেকে রজনীকান্ত সকলকেই এদিন এক ছাদের তলায় দেখা যায়। রাজনৈতিক নেতাদের উপস্থিতির মধ্যে নজর কাড়েন প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন থেকে প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ও।
রাজনাথ সিং
এদিন ইশার বিয়ে উপলক্ষ্যে হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই দুই বিজেপি নেতাকে সাদরে গ্রহণ করতে মুকেশপুত্র অনন্তকে বহুক্ষম আন্টিলিয়ার বাইরে অপেক্ষারত অবস্থায় দেখা যায়।
|
মমতা বন্দ্যোপাধ্যায়
রাজকীয় আড়ম্বর, গ্ল্যামারে ঠাসা ইসা আম্বানির বিয়েতে চেনা ঘরানার বেগুনি পাড়-সাদা শাড়িতে ছাপোষা সাজেই এদিন পৌঁছন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
|
রজনীকান্ত
দক্ষিণরে রাজনীতির উঠতি তারকা তথা দাক্ষিণাত্যের সুপারস্টার 'থালাইভা' রজনীকান্তও এদিন লাইমলাইট কেড়ে নেন ইসার বিয়েতে।
|
হিলারি ক্লিন্টন
এদিন ভারতের ঐতিহ্যশালী ঘরানার সাজে নিজেকে সাজিয়ে নেন প্রাক্তন মার্কিন সচিব হিলারি ক্লিন্টন।সেই ছবিও সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসে।
চিদাম্বরম এসেছিলেন
এদিনের সমারোহে দেখা যায় প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে। কংগ্রেস নেতার উপস্থিতিতে এই সমারোহকে আরও রঙ চড়িয়েয়ে দেয়।
রাজ ঠাকরে
মহারাষ্ট্রের দাপুটে নেতা রাজ ঠাকরে ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পরিবারকেও এদিন দেখা যায় ইশা বিয়েতে।
|
প্রণব মুখোপাধ্যায়
আম্বানি পরিবারের সঙ্গে প্রণব মুখোপাধ্য়ায়ের বন্ধুত্ব অনেকদিনের।সেদিক থেকে আম্বানি পরিবারের বিয়েতে যে প্রণব মুখোপাধঅয়ায় আসবেনই তা অনেকেরই জানা ছিল। সেই মত বিয়ের দিন বিকেলেই প্রাক্তন কংগ্রেস নেতা ও প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আন্টিলিয়ায় এদিন দেখা যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications