ভারতে কী ঢুকে পড়ল নয়া করোনা স্ট্রেন? ব্রিটেন ফেরত পাঁচ যাত্রী করোনা পজিটিভ

ভারতে কী ঢুকে পড়ল নয়া করোনা স্ট্রেন? ব্রিটেন ফেরত পাঁচ যাত্রী করোনা পজিটিভ

ব্রিটেনের নয়া করোনা আতঙ্কের জেরে তটস্থ গোটা বিশ্ব। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সমস্ত রকম বিমান সংযোগ বিচ্ছিন্ন করেছে ভারতও। মঙ্গলবার রাত ১১টা বেজে ৫০ মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকরী হচ্ছে বলে জানা যাচ্ছে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তার আগেই ঘটে গেল বিপত্তি।

ব্রিটেন ফেরত ৫ যাত্রী করোনা আক্রান্ত

ব্রিটেন ফেরত ৫ যাত্রী করোনা আক্রান্ত

সূত্রের খবর, সোমবার রাতে লন্ডন ফেরত একটি বিমানে ভারতে আসেন ২৬৬ জন প্যাসেঞ্জার। তাদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তাদের শরীরে প্রাপ্ত ভাইরাস নয়া করোনা স্ট্রেনরই বংশধর কিনা তা এখনও জানা যায়নি। তবে সদস্য ভারত ফেরত যাত্রীরা সকলেই যে দীর্ঘদিন ব্রিটেনে কাটিয়েছেন তা নিশ্চত ভাবেই জানা যাচ্ছে। এদিকে ভারত ছাড়াও ব্রিটেনের সাথে বিমান সংযোগ ছিন্ন করেছে আরও ৪০ দেশ।

জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র চলছে বিশদ গবেষণা

জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র চলছে বিশদ গবেষণা

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার রাতেই লন্ডন থেকে ২৬৬ জন যাত্রীসহ দিল্লি বিমান বন্দরে অবতরণ করে এই বিশেষ বিমান। তারপরেই তাদের সকলের নমুনা পরীক্ষা করলে ৫ জনের শরীরে করোনার উপস্থিতির কথা জানা যায় বলে জানাচ্ছেন বিমান বন্দরের সংশ্লিট বিভাগের আধিকারিকেরা। এই বিষয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের লালরসের নমুণা ইতিমধ্যেই জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা এনসিডিসি-তে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ভয় ধরাচ্ছে নয়া করোনা স্ট্রেন

ভয় ধরাচ্ছে নয়া করোনা স্ট্রেন

এদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন পরিচিত করোনার থেকেও আরও ৭০ শতাংশ বেশি সংক্রামক এই নতুন স্ট্রেন। একইসাথে ৫০ শতাংশ বেশি শক্তিশালীও। আর তারজেরেই গত দু-সপ্তাহ ধরে গোটা ইংল্যান্ডেই ফের বেড়েছে করোনা সংক্রমণের ধার। ফলস্বরূপ বড়দিনের মুখে দাঁড়িয়েও লন্ডন সহ দেশের একটা বড় অংশে ফের লকডাউন জারি করতে বাধ্য হয়েছে ব্রিটিশ সরকার। কিন্তু তারপরেও কমছে না উদ্বেগ।

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসবাণীর পরেও সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসবাণীর পরেও সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা

এদিকে গতকালই নয়া করোনা স্ট্রেন নিয়ে ‘অযথা আতঙ্কিত' না হওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এমনকী যে কোনও পরিস্থিতি মোকাবিলাতেই ভারত সরকার সর্বতোভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। এর জন্য গতকালই কেন্দ্রের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে স্বাস্থ্যমন্ত্রক। তারপরই আশ্বাসবাণী দেন স্বাস্থ্য মন্ত্রী। বিমান সংযোগও বিচ্ছিন্ন হয় ব্রিটেনের সাথে। কিন্তু তারপরেও ব্রিটেন ফেরত পাঁচ যাত্রীর করোনা সংক্রমণের খবরে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+