২৬ মে চন্দ্রগ্রহণ কি ভারতে দেখা যাবে! বিরল 'ব্লাড মুন' ঘিরে চড়ছে কৌতূহল

২৬ মে চন্দ্রগ্রহণ কি ভারতে দেখা যাবে! বিরল 'ব্লাড মুন' ঘিরে চড়ছে কৌতূহল

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘিরে প্রবল কৌতূহল ইতিমধ্যেই জমাট বাঁধতে শুরু করেছে। নাসা সূত্রের খবর ২০২১ সালের ২৬ মের চন্দ্রগ্রহণ মোট ৩ ঘণ্টা স্থায়ী হবে। এর মাঝেই আংশিক ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ১৪ থেকে ১৫ মিনিট। এমন অবস্থায় ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। কৌতূহল রয়েছে, পশ্চিমবঙ্গে এই গ্রহণের দৃশ্য দেখা যাবে কি না, তা নিয়ে।

 ২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণের সময়, তিথি

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণের সময়, তিথি

প্রসঙ্গত, ভারতীয় সময় অনুযায়ী, ২৬ মে দুপুর ২টো ১৭ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণ শুরু হবে। বিকেল ৪টে ৪৮ মিনিট নাগাদ সর্বোচ্চ পর্যায়ে যাবে চন্দ্রগ্রহণ। গ্রহণের গ্রাস বিকেল ৪ টে ৫৫ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এরপর গ্রহণ ছাড়বে ৭ টা ১৯ মিনিটে।

পঞ্জিকা ও সুতককাল

পঞ্জিকা ও সুতককাল

প্রসঙ্গত ,চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে থেকে সুতককাল শুরু হয়। পঞ্জিকা বলছে, ২৬ মে বিকেল ৬:১৫ মিনিট নাগাদ এই গ্রহণ শুরু হবে। গ্রহণের পর সুতককাল বেশিক্ষণ স্থায়ী হবে না।

ভারত থেকে কি দেখা যাবে চন্দ্রগ্রহণ?

ভারত থেকে কি দেখা যাবে চন্দ্রগ্রহণ?

বলা হচ্ছে, দক্ষিণপূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্টিকা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। অন্যদিকে বলা হচ্ছে,হিউস্টন, হনুলুলু, লস অ্যাঞ্জেলাস, ম্যানিলা, মেলবোর্ন, স্যান ফ্রান্সিসকো, সিওল, সাংহাই টোকিও থেকে থেকে ব্লাড মুনের বিরল দৃশ্য দেখা যাবে। আংশিক ব্লাডমুন দেখা যাবে, ব্যাঙ্কক, শিকাগো, ঢাকা, মন্ট্রিল, নিউ ইয়র্ক, টরেন্টো থেকে।

২০২২ সালে কবে দেখা যাবে ব্লাড মুন?

২০২২ সালে কবে দেখা যাবে ব্লাড মুন?

২০২১ সালে প্রথমবার ব্লাড মুন দেখা যাবে মে মাসে ২৬ তারিখ। এটিই এবছরের প্রথম ও শেষ ব্লাড মুন। এরপর ২০২২ সালে আরও একটি ব্লাড মুন দেখা যাবে। তা ২০২২ সালের ১৫ ও ১৬ মে দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+