৯ দিন ধরে ইন্টারনেট বন্ধ অসমে, সংকট বাড়ছে ব্যবসায়

নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত ১৫দিন ধরে উত্তাল উত্তর-পূর্বের রাজ্য অসম। কার্ফু থেকে ১৪৪ ধারা জারি রয়েছে একাধিক জায়গায়।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত ১৫দিন ধরে উত্তাল উত্তর-পূর্বের রাজ্য অসম। কার্ফু থেকে ১৪৪ ধারা জারি রয়েছে একাধিক জায়গায়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সোশ্যাল মিডিয়ায় থেকেও ইন্টারনেট পরিষেবা যে জরুরি সেটা এখন বুঝতে পারছেন অসমের বাসিন্দারা। প্রবল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

উত্তাল অসম

উত্তাল অসম

নাগরিকত্ব বিল রাজ্যসভায় পাসের পর থেকেউ উত্তাল হয়ে উঠেছিল উত্তর পূর্বের রাজ্যগুলি। বিশেষ করে অসম। রাজধানী গুয়াহাটিতে হাজারো মানুষ রাস্তায় নেমে অবরোধে সামিল হয়েছিলেন। একাধিক সরকারি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছিল। আক্রান্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনারও। তারপরেই কার্ফু জারি করে দেওয়া হয় গোটা শহরে। রাজ্যের একাধিক জায়গায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা।

 বন্ধ ইন্টারনেট

বন্ধ ইন্টারনেট

দিল্লির মতোই ফেক ভিডিও এবং ফেক হোয়াটসঅ্যাপ মেসেজ বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে অসমে। টানা ৯ দিন ধরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। যার জেরে প্রবল সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। এমন অ্যাপ চালিক ক্যাব পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। ইন্টারনেট যে শুধু মাত্র সোশ্যাল মিডিয়ার জন্য জরুরি নয় এখন বুঝতে পারছেন এখানকার বাসিন্দারা। গুয়াহাটিতে ওলা, ইবার মিলিয়ে প্রায় ১২,০০০ ক্যাব পরিষেবা রয়েছে। সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা। বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনায় ইন্টারনেটই তাঁদের মূল ভরসা। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকার কারণে সেগুলি তাঁরা করতে পারছেন না।

সমস্যা বাড়ছে কাজে

সমস্যা বাড়ছে কাজে

দীর্ঘ ৯ দিন ধরে গুয়াহাটি শহরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই পরিস্থিতি আরও বেশিদিন চললে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন বাসিন্দারা। কারন ইন্টারনেট পরিষেবা এখন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় সিনিসের তালিকায় পড়ে। কেবল মাত্র সোশ্যাল মিিডয়ার জন্য ইন্টারনেট ব্যবহৃত হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+